শিরোনাম
◈ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল, দায়িত্বে বাংলাদেশ ব্যাংক ◈ এবার ইসলামী ব্যাংকের গ্রাহকদের যে সুখবর দিলেন ভারপ্রাপ্ত এমডি! ◈ লন্ডন থেকে যাত্রাপথে দুবাইয়ে এআই ফেস রিকগনিশনে ধরা পড়লেন বেনজীর! শনাক্তকরণ নিয়ে চাঞ্চল্য ◈ দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক ◈ জামায়াতের দুই নারী সদস্যকে নিয়ে মন্তব্য করায় আবারও উত্তপ্ত সংসদ (ভিডিও) ◈ নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে সুন্দর সূচনা বাংলাদেশের ◈ বিনিয়োগ আকর্ষণে দেশের পাঁচ জেলায় নতুন শিল্পাঞ্চল গড়ার সিদ্ধান্ত ◈ বিশ্বকা‌পে জাপা‌নের প্রথম ম‌্যাচ নেদারল্যান্ডসের বিরু‌দ্ধে যে কো‌নো উপা‌য়ে জয় চান কোচ ◈ বিশ্বকা‌পে সেমিফাইনালের গ‌ণ্ডি পার হ‌তে চান মরক্কোর কোচ ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে হট্টগোল ও বিশৃঙ্খলা, রুলিং দিলেন স্পিকার

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০১৮, ০৯:২২ সকাল
আপডেট : ১৯ জানুয়ারী, ২০১৮, ০৯:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফের শৈত্যপ্রবাহের আশঙ্কা

রাহাত : কয়েক সপ্তাহের তীব্র শীতের পর দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা বাড়লেও আগামী দু’দিন এই পরিস্থিতি অব্যাহত থাকলেও রোববার (২১ জানুয়ারি) থেকে তাপমাত্রা ফের কমে শুরু হবে অপ্রত্যাশিত শৈত্যপ্রবাহ । চলতি মাসের শেষে আরেও একটি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

 

এদিকে, ফেব্রুয়ারিতে বৃষ্টির সম্ভাবনা আছে। বৃষ্টির কারণে মাসটির প্রথমদিকে আসছে আরেকটি শৈত্যপ্রবাহ। তবে ওই মাসের শেষদিকে তাপমাত্রা বাড়তে শুরু করবে।

 

আবহাওয়া অধিদপ্তর বলছে, শৈত্যপ্রবাহ কমে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। তবে শিগগিরই এ শীত যাচ্ছে না। থাকবে শীতের প্রকোপ। আকাশে মেঘ না থাকায় বিকালের পরই দ্রুত উষ্ণতা কমে যাচ্ছে। হাওয়ায় কনকনে ভাব বেশি থাকায় এ বছর তাপমাত্রা নেমে যাওয়ার গতি বেশি। তাপমাত্রা বাড়ার এই প্রবণতা থাকবে আরও দু’দিন। তবে আগামী ২১ ও ২২ জানুয়ারি তাপমাত্রা কমে যেতে পারে।

এখনও রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, সাতক্ষীরা, যশোর ও চুয়াডাঙ্গা অঞ্চলগুলোর ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী দু’দিন কমে যাবে শৈত্যপ্রবাহ। বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারে ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে ৮.১ ডিগ্রি।

এছাড়া ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ ডিগ্রি, ময়মনসিংহে ১২.৫, চট্টগ্রামে ১৩.৪, সিলেটে ১৪.৮, রংপুরে ১১, খুলনায় ১১.৫ এবং বরিশালে ১১.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর বাইরে রাজশাহীতে আজও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে।

আবহাওয়া অধিদফতর জানায়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর আশেপাশের এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এদিকে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্য এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বাংলা ট্রিবিউন, বহুমাত্রিক.কম,যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়