শিরোনাম
◈ ইরানে ধ্বংসাত্মক অভিযান এখনও ‘শুরুই’ হয়নি: ট্রাম্প ◈ ‘অকটেন সংকট ‘মোটরসাইকেল চালকদের তৈরি’—ডিজেলে ঘাটতি নেই’ ◈ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, চুয়াডাঙ্গায় রাস্তায় গলছে পিচ ◈ বাংলাদেশে জ্বালানি পরিস্থিতি: সংকটের পেছনের কারণ, বাস্তবতা ও সামনে কী হতে পারে ◈ মাটি চাপা দেয়া হলো বঙ্গোপসাগরে ধরা পড়া ২০ মণ ওজনের সেই খটক মাছটি (ভিডিও) ◈ সিঙ্গাপুর থেকে ডিজেলভর্তি আরেকটি জাহাজ পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে ◈ যুদ্ধ থামিয়ে ইরানের এখনই ‘বিজয় ঘোষণা’ করা উচিত: জাভেদ জারিফ ◈ আমির হামজার যে মন্তব্যে নারী এমপিদের নিয়ে সমালোচনার ঝড়, দেখুন ভিডিওতে ◈ সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনা‌লে আজ বাংলা‌দেশ ও ভারত মু‌খ্মেু‌খি ◈ ট্রাম্প‌কে চ‌্যা‌লেঞ্জ জানা‌তে উপসাগরীয় দেশগু‌লোর আট সেতু উ‌ড়ি‌য়ে দে‌বে ইরান

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০১৮, ০৩:৪৮ রাত
আপডেট : ১৯ জানুয়ারী, ২০১৮, ০৩:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জে বালু চাপায় নিহত ১, আহত ২

মেহেদি হাসান, চাঁপাইনবাবগঞ্জ: জেলার সদর উপজেলার বারোঘরিয়া নতুন বাজার এলাকায় বৃহস্পতিবার সেফটিক ট্যাংক খোড়ার সময় বালু চাপা পড়ে এক শ্রমিক নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও দুই শ্রমিক।

নিহত ব্যক্তি হচ্ছে জেলার শিবগঞ্জ উপজেলার চৈতণ্যপুর গ্রামের মোঃ কাইউম (৩২)। আহতরা হচ্ছে, একই এলাকার মহসিন আলীর ছেলে বাইরুল (৩০) ও মোঃ সারুর ছেলে কালু (৩০)।

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন ম্যানেজার আব্দুল হামিদ জানান, বারোঘরিয়া নতুন বাজার এলাকার শাহ আলমের বাড়ির সেফটি ট্যাংক খোড়ার সময় বিকেল সোয়া তিনটার দিকে পাশে রাখা বালু ধসে তিনজন শ্রমিক চাপা পাড়ে।

স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তিনজনকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক কাইউমকে মৃত ঘোষণা করেন।সম্পাদনা: উমর ফারুক রকি

  • সর্বশেষ
  • জনপ্রিয়