শিরোনাম
◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ নাটোর রেলস্টেশন থেকে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপটি উদ্ধার (ভিডিও) ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত ◈ গরুর মাংসের কেজি ২৫০ টাকা করতে জীবিত গরু ও হালাল মাংস আমদানির দাবি ◈ সরকারিভাবে এখন থেকে পালিত হবে ৯২টি জাতীয় ও আন্তর্জাতিক দিবস ◈ ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা দাবি যৌতুক নয়, হাইকোর্টে খালাস পেলেন দণ্ডপ্রাপ্ত স্বামী ◈ কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেগা প্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি হোক পারস্পরিক মর্যাদা ও জনস্বার্থ: রিয়াজ হামিদুল্লাহ

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০১৮, ০৪:৫৩ সকাল
আপডেট : ১৭ জানুয়ারী, ২০১৮, ০৪:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফোরজি নিয়ে ফিরতে চায় সিটিসেল

সজিব খান: আবারও বাংলাদেশের টেলিকম সেবায় প্রতিযোগীতায় দাঁড়াতে চাচ্ছে বন্ধ হয়ে যাওয়া মোবাইল নেটওয়ার্ক অপারেটর সিটিসেল। ফোরজির লাইসেন্স নিয়ে টেলিকম সেবায় ফিরতে চাচ্ছে প্রতিষ্ঠানটি। ইতোমধ্যে তারা চতুর্থ প্রজন্মের নেটওয়ার্ক তথা ফোরজি নিতে আবেদনও করেছে।

গত ১৪ জানুয়ারি ফোরজি আবেদনের শেষ দিন আবেদন জমা দেয় সিটিসেল। একইসঙ্গে অপারেটরটি তরঙ্গ (স্পেকট্রাম) পেতেও আবেদন করেছে।

এ বিষয়ে বিটিআরস’র মহাপরিচালক (লাইসেন্স ও আইন) কে এম শহীদুজ্জামান বলেন, ‘ সিটিসেল তাদের বকেয়ার সব টাকা এখনো পরিশোধ করতে না পারলেও ইতোমধ্যে তারা বকেয়ার বড় অংশই পরিশোধ করে দিয়েছে। বিষয়টি আদালতে শুনানির পর্যায়ে আছে। যদি সিটিসেল সব টাকা দিয়ে দেয় এবং আদালতের নির্দেশনা থাকে তাহলে আইনগত কোনও বাধা থাকবে না।’

তিনি আরও বলেন, ‘তবে থ্রিজি লাইসেন্স না থাকায় সিটিসেলকে ফোরজি লাইসেন্স নেওয়ার আগে তরঙ্গ নিলামে অংশ নিয়ে পর্যাপ্ত তরঙ্গ নিতে হবে। তারপর তারা ফোরজি লাইসেন্স নিতে পারবে।’

এদিকে খোঁজ নিয়ে জানা যায়, সিটিসেলের সবগুলো বিটিএস ও গ্রাহক সেবা কেন্দ্রগুলোও বর্তমানে বন্ধ রয়েছে। প্রধান কার্যালয়ে কোনও কর্মী নেই। লাইসেন্স নিয়ে অপারেটরটিকে চালু করতে হলে আবারও বড় ধরনের বিনিয়োগে যেতে হবে। বিনিয়োগে যাওয়ার মতো সেই সক্ষমতা তাদের আছে কিনা তা নিয়েও প্রশ্ন রয়েছে টেলিকম শিল্পের সঙ্গে জড়িতদের।

সিটিসেলের সাবেক জ্যেষ্ঠ নির্বাহী ও সিটিসেল এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি আশরাফুল করিম বলেন, ‘মনে হয় না সিটিসেল নতুন করে তাদের সেবা চালু করবে। এছাড়া তাদের ফোরজি লাইসেন্স পাওয়া নিয়ে সংশয় রয়েছে। শুনেছি মালিক পক্ষ ফোরজির লাইসেন্স পেলে অপারেটরটি বিক্রি করে দেবে। দেশের দু’জন বিশিষ্ট শিল্পপতির নামও শুনেছি যারা সিটিসেলকে ফোরজি লাইসেন্সসহ কিনতে আগ্রহী।’

সূত্র: বাংলা ট্রিবিউন

  • সর্বশেষ