শিরোনাম
◈ মৃত্যুর পরও মেলেনি পরিচয়, রাজধানীতে বাড়ছে বেওয়ারিশ মরদেহের সংখ্যা ◈ বাংলাদেশের চা শিল্পে সংকট: উৎপাদন কমছে, ব্যয় বাড়ছে, নিলামে মিলছে না ন্যায্যমূল্য ◈ দিল্লিতে বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক ইউটিউবার ধ্রুব রাঠি মুক্ত, ফের গেলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি পুলিশের ◈ আটক সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকসহ ৩ নেতা মুক্তি পেলেন আদালতে ◈ ৩৯ কো‌টি ৪০ লাখ ডলার নি‌য়ে যুক্তরাষ্ট্রের সহায়তা প্রাপ্তিতে বাংলা‌দেশ ২০তম ◈ সৌ‌দি আর‌বে কিং খা‌লিদ বিমানবন্দরে ভয়াবহ হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২, আহত তিন শতাধিক ◈ শেষ মুহূর্তে ম‌্যান‌চেস্টার ইউনাইটেডের স্বপ্নভঙ্গ, ১০ জনের টটেনহ্যামের অবিশ্বাস্য প্রত্যাবর্তন ◈ ‌গেতাফেকে ৩-০ গো‌লে হারা‌লো বার্সেলোনা ◈ সৌদির পক্ষে হুথিদের বিরুদ্ধে যুদ্ধে নামার ইঙ্গিত ট্রাম্পের ◈ স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত বিএনপির

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০১৮, ০২:৪৩ রাত
আপডেট : ১৭ জানুয়ারী, ২০১৮, ০২:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুই দিনব্যাপী বিডিএফ বৈঠক শুরু হচ্ছে আজ

রবিন আকরাম: বাংলাদেশ উন্নয়ন ফোরাম বা বিডিএফের ‍দুই দিনব্যাপী বৈঠক আজ বুধবার শুরু হচ্ছে। সকাল ১০টায় রাজধানীর সোনারগাঁও হোটেলে এটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকের বিভিন্ন অধিবেশনে সরকারি-বেসরকারি পর্যায়ের কর্মকর্তা ও বিশেষজ্ঞ, উন্নয়ন সহযোগী দেশ ও সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নেবেন। এতে বাংলাদেশের উন্নয়ন কার্যক্রম তুলে ধরা হবে।

সোমবার শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের এনইসি মিলনায়তনে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, বিডিএফ বৈঠকে কৃষিখাতে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমানো, বিদেশি ও বেসরকারি বিনিয়োগ আকর্ষণে পরিবেশ সৃষ্টি, বৈষম্য দূর ও সবার জন্য স্বাস্থ্যসুবিধা নিশ্চিত করা, দক্ষ মানবসম্পদ উন্নয়নে মানসম্পন্ন শিক্ষা ও দক্ষতা বৃদ্ধি, নারীর ক্ষমতা বৃদ্ধি ও নারীর প্রতি সহিংসতা বন্ধ, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে চ্যালেঞ্জ ও সুযোগ, টেকসই উন্নয়নে নগর-সুবিধা উন্নয়ন এবং এসডিজির অর্থায়ন– এই ৮টি বিষয়ে আটটি কর্ম-অধিবেশন অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বেলা সাড়ে ১১টা থেকে শুরু হবে কর্ম-অধিবেশন।

কর্ম-অধিবেশনগুলোয় সংশ্লিষ্ট মন্ত্রী, মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ও সচিবরা উপস্থিত থাকবেন বলে ইআরডি সূত্রে জানা গেছে।

দু’দিনের এই বৈঠকে অতিথিদের মধ্যে থাকবেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট অ্যানেট ডিক্সন, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ভাইস প্রেসিডেন্ট ওয়েন চাই ঝ্যাং, জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মহাপরিচালক মিনরু মাসুঝিমা।

  • সর্বশেষ