শিরোনাম
◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ নাটোর রেলস্টেশন থেকে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপটি উদ্ধার (ভিডিও) ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত ◈ গরুর মাংসের কেজি ২৫০ টাকা করতে জীবিত গরু ও হালাল মাংস আমদানির দাবি ◈ সরকারিভাবে এখন থেকে পালিত হবে ৯২টি জাতীয় ও আন্তর্জাতিক দিবস ◈ ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা দাবি যৌতুক নয়, হাইকোর্টে খালাস পেলেন দণ্ডপ্রাপ্ত স্বামী ◈ কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেগা প্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি হোক পারস্পরিক মর্যাদা ও জনস্বার্থ: রিয়াজ হামিদুল্লাহ

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০১৮, ০৬:৪৫ সকাল
আপডেট : ১৭ জানুয়ারী, ২০১৮, ০৬:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোহলিকে হারিয়ে চাপে ভারত

কেএম হোসাইন :  সেঞ্চুরিয়ন টেস্টে দক্ষিণ আফ্রিকাকে দ্বিতীয় ইনিংসে বেশি দূর এগোতে দেয়নি ভারতের বোলাররা। কিন্তু জয়ের জন্য তাদের ব্যাটসম্যানরা কি ঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন? চতুর্থ দিন শেষে এ প্রশ্ন রাখাই যায়। তাদের কঠিন চাপে রেখেছেন প্রোটিয়া পেসার লুঙ্গি এনগিদি। ২৬ রানের মধ্যে ভারতের তিন উইকেটের দুটি নেন এই ডানহাতি বোলার।

২৮৭ রানের টার্গেটে নেমে দ্বিতীয় ইনিংসে ৩৫ রানে ৩ উইকেটে মঙ্গলবারের খেলা শেষ করেছে ভারত। প্রথম ইনিংসে ৩৩৫ রান করা দক্ষিণ আফ্রিকা ২৫৮ রানে অলআউট হয়েছে দ্বিতীয় ইনিংসে। ভারত প্রথম ইনিংসে করেছিল ৩০৭ রান।

৩ রানে ২ উইকেট হারানো দক্ষিণ আফ্রিকাকে নিরাপদে রেখে সোমবারের খেলা শেষ করেছিলেন এবি ডি ভিলিয়ার্স ও ডিন এলগার। তাদের দুইজনের ৮৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে শুরু হয় নতুন দিন। ৫০ রানে খেলতে নামা ডি ভিলিয়ার্সের সঙ্গে একশ ছাড়ানো জুটি গড়েন এলগার। আগের দিনের ৩৬ রানকে নবম হাফসেঞ্চুরিতে রূপ দেন এই প্রোটিয়া ওপেনার।

শক্ত এ জুটিকে দেড়শ ছুঁতে দেননি মোহাম্মদ সামি। ডি ভিলিয়ার্সকে ৮০ রানে পার্থিব প্যাটেলের ক্যাচ বানান তিনি। ১৪১ রানের এ জুটি ভাঙার পর ১৯ রানের মধ্যে এলগার (৬১) ও কুইন্টন ডি কককেও (১২) মাঠ ছাড়া করেন সামি।

১৬৩ রানে ৫ উইকেট হারিয়ে আবার বিপদে পড়ে দক্ষিণ আফ্রিকা। তবে প্রথম ইনিংসের মতো এবারও ক্রিজে দাঁড়িয়ে যান অধিনায়ক ফাফ দু প্লেসিস। কেশব মহারাজের সঙ্গে ৩১ ও কাগিসো রাবাদাকে নিয়ে ৪২ রানের জুটি গড়েন তিনি। বেশ ধীর ইনিংস খেলে একপ্রান্ত আগলে রেখেছিলেন ডু প্লেসিস। টানা দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরির হাতছানি পেলেও সেটা হয়নি, জশপ্রীত বুমরাহ এক হাতে দুর্দান্ত ক্যাচ ধরেন ফিরতি বলে। ১৪১ বলে ৪৮ রান করেন দু প্লেসিস। ১৩ রানের মধ্যে শেষ ৩ উইকেট হারায় প্রোটিয়ারা। সামি সর্বোচ্চ ৪ উইকেট নেন। তিনটি পান বুমরাহ।

প্রায় চার সেশন হাতে রেখে খেলতে নেমে সতর্ক ব্যাটিং করছিল ভারত। সুবিধা করতে পারেনি তারা, দলীয় ১১ রানে ওপেনার মুরালি বিজয়কে (৯) হারায়। এরপর এনগিদির পেসে ১৬ ও ২৬ রানে মাঠ ছাড়েন লোকেশ রাহুল (৪) ও বিরাট কোহলি (৫)।

এই ধাক্কা সামলানোর চেষ্টায় ক্রিজে বাকি সময় পার করেছেন চেতেশ্বর পূজারা (১১*) ও পার্থিব (৫*)। ৭ উইকেট হাতে থাকা ভারতকে এখনও করতে হবে ২৫২ রান।বাংলাট্রিবিউন থেকে নেয়া।

  • সর্বশেষ