শিরোনাম
◈ ইরান সংঘাত নিয়ে চাপে ট্রাম্প, যুদ্ধ শেষের পরামর্শ দিচ্ছেন উপদেষ্টারা: ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন ◈ আপাতত জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী ◈ যুদ্ধ পরিস্থিতিতে সংকট ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়নে মন্ত্রিসভা কমিটি গঠন ◈ জামিন করাতে ঘুষ চাওয়ার অভিযোগের অভ্যন্তরীণ তদন্ত হবে: চিফ প্রসিকিউটর ◈ স্কুল-কলেজ কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা শিথিল করল সরকার ◈ এফএ কা‌পের সে‌মিফাইনা‌লে ওঠার লড়াই‌য়ে মুখোমুখি ম‌্যান‌চেস্টার সিটি ও লিভারপুল ◈ উ‌য়েফা চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে রা‌তে বার্সেলোনার বিরু‌দ্ধে খেল‌বে নিউক্যাসল ◈ পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের উপদেষ্টার পদায়ন চান জামায়াতের আমির ◈ ঈদের ছুটিতেও খোলা থাকবে কাস্টম হাউস ও শুল্ক স্টেশন ◈ ইরান যুদ্ধ থেকে ‘প্রস্থানের পথ’ খুঁজছে ইসরায়েল: ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০১৮, ০৩:৪৬ রাত
আপডেট : ১৭ জানুয়ারী, ২০১৮, ০৩:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ায় কোচ চাপায় চালক নিহত

আরএইচ রফিক,বগুড়া: বগুড়ার শেরপুরে যাত্রীবাহী কোচের চাপায় অটোভ্যান চালক সাইফুল ইসলাম (৪৫) নিহত হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত সাইফুল সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা এলাকার শুকুর আলীর ছেলে।এ ঘটনায় আহত হয়েছেন সানজিদা (২০) নামের এক কলেজ ছাত্রী ।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার ছোনকা বাজার থেকে ব্যাটারী চালিত অটোভ্যান চালিয়ে মঙ্গলবার সন্ধ্যার একটু আগে ভবানীপুর যাবার পথে মহাসড়কের ঘোগা বটতলায় ঢাকাগামী একটি যাত্রীবাহী কোচের চাপায় ঘটনাস্থলেই অটো ভ্যান চালকের মৃত্যু হয়।

দূর্ঘটনায় ভ্যান যাত্রী চন্ডিপুর গ্রামের সাহেব আলীর মেয়ে সানজিদা (২০) গুরুতর আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

শেরপুর থানা পুলিশ বিষয়টি নিশ্চত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তবে কোচটি আটক করা সম্ভব হয়নি। সম্পাদনা: উমর ফারুক রকি

  • সর্বশেষ
  • জনপ্রিয়