শিরোনাম
◈ একটি গবেষণা রকেট যেভাবে পারমাণবিক যুদ্ধ বাধিয়ে ফেলেছিল প্রায় ◈ এক হালি ডিমের দামেও মিলছে না একটি লেবু ◈ দুর্বল উলভসকে হারা‌তে পার‌লো না আর্সেনাল ◈ ইমরান খা‌নের অসুস্থতা নিয়ে পাকিস্তান সরকারকে তোপ সৌরভ গাঙ্গু‌লির, উদ্বেগে আজহারও ◈ রাজনৈতিক চ্যালেঞ্জ কতটা মোকাবেলা করতে পারবে বিএনপি সরকার? ◈ ভারতের আন্তর্জাতিক নৌ মহড়ায় বাংলাদেশ, ৭০ দেশের নৌবাহিনীর অংশগ্রহণ ◈ যে কারণে অস্ট্রেলিয়ায় গিয়ে হোটেলের বাসন মাজতে হলো হ‌কি খেলোয়াড়দের ◈ আজ বাংলামোটরে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি ◈ রমজানে মেট্রোরেল চলবে নতুন সময়সূচিতে, ট্রেনে ইফতার করা নিয়ে যা বললো কর্তৃপক্ষ ◈ শেখ বশিরউদ্দীনকে বিমানের চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দিলো সরকার

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০১৮, ০২:৪৪ রাত
আপডেট : ১৫ জানুয়ারী, ২০১৮, ০২:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে অভিজাত স্কুলেও হয়রানির শিকার মুসলিম শিশুরা

মরিয়ম চম্পা : ভারতে বিভিন্ন অভিজাত স্কুলেও হয়রানির শিকার হচ্ছে মুসলিম শিশুরা। ভারতীয় লেখিকা নাজিয়া ইরাম সম্প্রতি তার এক বইতে লিখেছেন, মুসলিম ছেলে-মেয়েরা তাদের ধর্মের কারণে ক্রমবর্ধমাণ হয়রানির লক্ষ্যবস্তু হচ্ছে। এমনকি পাঁচ বছরের শিশুও এই হয়রানি থেকে বাদ পড়ছে না। লেখিকা নাজিয়া ভারতের প্রায় ১২টি শহরে ১৪৫টি পরিবার, এবং রাজধানী দিল্লির ২৫টি অভিজাত স্কুলের ১০০ জন ছাত্রছাত্রীর সাথে কথা বলে বইটি লিখেছেন।
বিবিসিকে নাজিয়া বলেন, ভারত এবং সারা বিশ্ব জুড়েই ইসলাম-ভীতি ক্রমশ বাড়তে থাকার পটভূমিতেই এটা ঘটছে বলে মনে করা হচ্ছে। গবেষণায় যা পেয়েছেন তা তাকে স্তম্ভিত করেছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, ‘যখন পাঁচ-ছয় বছরের বাচ্চারা বলে তাদেরকে পাকিস্তানি বা সন্ত্রাসী বলে ডাকা হতো। আপনি তার কি জবাব দেবেন? সেই স্কুলের কাছেই বা কি অভিযোগ করবেন। এর অনেকগুলোই হয়তো মজা করে বলা হয়েছে, মনে হতে পারে এটা নির্দোষ ঠাট্টা। কিন্তু আসলে তা নয়, এটা এক ধরণের মানসিক উৎপীড়ন। যেসব বাচ্চার সাক্ষাৎকার নেওয়া হয়েছে তারা অভিযোগ করে বলেছে, তাদেরকে বলা হতো, তুমি কি একজন মুসলিম? আমি মুসলিমদের ঘৃণা করি।’ দ্য হিন্দু

  • সর্বশেষ
  • জনপ্রিয়