শিরোনাম
◈ মহাসড়ক সংস্কারে অনিয়ম ঠেকাতে আসছে নতুন নীতিমালা ◈ বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে আবারও বিদ্যুৎ সরবরাহ শুরু করল নেপাল ◈ সেন্টমার্টিন ভ্রমণে নতুন নিয়ম: দৈনিক ৩৫০০ পর্যটকের অনুমতি, যাওয়া যাবে ১৫ মার্চ পর্যন্ত ◈ গ্যাস সংকটে দুই দিন পরই বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন ◈ ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন, অস্থিরতা বরদাশত করবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ টঙ্গীতে ৭ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, মাদ্রাসাশিক্ষকের জামিন নামঞ্জুর ◈ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে জাপানে যাচ্ছেন যারা ◈ ক্লাসিকোতে প্রতিশোধের অপেক্ষায় রিয়াল মা‌দ্রিদ, আধিপত্য ধরে রাখতে চায় বার্সেলোনা, রাত ১টায় ম‌্যাচ ◈ বিশ্বে প্রথমবার স্পাইনাল কর্ড প্রতিস্থাপনের দাবি রাশিয়ার, সফলতা নিয়ে উঠেছে নানা প্রশ্ন ◈ আয়কর রিটার্ন জমা না দিলে কত টাকা জরিমানা, যা বলছে আইন

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০১৮, ০১:৪৮ রাত
আপডেট : ১৫ জানুয়ারী, ২০১৮, ০১:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বর্নদ্বীপে সেনাবাহিনীর মহড়া ‘অপারেশন বাঘ্রথাবা’ অনুষ্ঠিত

ইসমাঈল হুসাইন ইমু : বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশন কর্তৃক আক্রমণ অভিযান ‘অপারেশন ব্যাঘ্রথাবা’ এর মহড়া রোববার নোয়াখালীর স্বর্ণদ্বীপ (জাহাজ্জ্যার চর) এলাকায় অনুষ্ঠিত হয়। মহড়ায় পদাতিক, সাঁজোয়া এবং গোলন্দাজ বাহিনী ছাড়াও সেনাবাহিনীর অন্যান্য সকল আর্মস/সার্ভিসেস অশংগ্রহন করে। অনুশীলনে বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন সংযোজিত বিভিন্ন অত্যাধুনিক অস্ত্র ও সরঞ্জামাদি ব্যবহার করা হয়। আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, স্থানীয় সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণ, ১৭ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল শামিম উজ জামান, ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো.রাশেদ আমীনসহ সামরিক বাহিনী ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে মহড়া প্রত্যক্ষ করেন।

স্বর্ণদ্বীপে সেনাবাহিনীর তত্ত্বাবধানে গড়ে উঠেছে মাল্টিপারপাস সাইক্লোন শেল্টার, পরিকল্পিত বনায়ন, বিভিন্ন বনজ ও ফলজ বৃক্ষের বাগান, গবাদি পশুর খামার ও অন্যান্য জনবান্ধবমূলক প্রতিষ্ঠান। ২০১৩ সাল থেকে স্বর্ণদ্বীপ-এ সেনাবাহিনী উপকূলীয় অঞ্চলের নিরাপত্তার অবস্থার উন্নতি, সামাজিক বনায়ন কর্মসূচী এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক প্রশিক্ষণ পরিচালনার দায়িত্ব সফলতার সাথে পালন করে আসছে।

উল্লেখ্য, স্বর্ণদ্বীপকে মূলত সেনাবাহিনীর জন্য একটি প্রশিক্ষণ এলাকা হিসেবে গণ্য করা হয়। এখানে প্রতি বছর নভেম্বর থেকে পরবর্তী বছরের মার্চ পর্যন্ত ক্রমান্বয়ে ৬টি পদাতিক ব্রিগেড দুই সপ্তাহ করে বিভিন্ন ধরনের অভিযানিক কার্যক্রম অনুশীলন করে থাকে। এ যাবৎ স্বর্ণদ্বীপে প্রায় ২৫ হাজার সেনা সদস্য এই প্রশিক্ষণ সুবিধা গ্রহণ করেছে। এখানে সেনাবাহিনীর ট্যাংক, এপিসিসহ নতুন প্রযুক্তির বিভিন্ন সরঞ্জামাদির বিশেষায়িত অনুশীলন পরিচালনা করা হয়ে থাকে, যা একটি আধুনিক ও যুগোপযোগী সেনাবাহিনী গড়ে তোলার জন্য অপরিহার্য। এই প্রশিক্ষন এলাকায় সেনাবাহিনীর পেশাদায়িত্ব বৃদ্ধিতে বিশেষ ভুমিকা রাখছে। এছাড়াও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাবার পূর্বে প্রাক-মোতায়েন প্রশিক্ষণেও স্বর্ণদ্বীপ ব্যবহৃত হচ্ছে।

মূল ভূ-খন্ড হতে বিচ্ছিন্ন এই দ্বীপে নদী পারাপারের জন্য সেনাবাহিনী নিজস্ব অর্থায়নে তিনটি ট্রলার তৈরী করা হয়েছে। ভারী যানবাহন পারপারের জন্য এলসিটি ও এলসিই্উ ব্যবহার করা হয়। যোগাযোগ ব্যবস্থার উন্নতি কল্পে ঘাট থেকে ময়নামতি ক্যাম্প পর্যন্ত ৬ কি:মি: রাস্তা ও ৪টি স্থায়ী হেলীপ্যাড নির্মাণ করা হয়েছে। রেডিও লিংকের মাধ্যমে এ দ্বীপে টেলিফোন এবং ইন্টারনেট সুবিধা প্রদান করা হয়েছে। এছাড়াও মোবাইল যোগাযোগের জন্য একটি টাওয়ার স্থাপন করা হয়েছে। স্বর্ণদ্বীপে বিদ্যুৎ সুবিধা প্রদানের লক্ষ্যে জেনারেটর এর পাশাপাশি সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

  • সর্বশেষ