শিরোনাম
◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’ ◈ প্রবাসী আয়ে নতুন ইতিহাস, এক মাসেই সর্বোচ্চ প্রবাহ ◈ দেশবাসীর রায়কে অবমূল্যায়ন করার অভিযোগ তুলে সংসদে বিরোধীদলের ওয়াকআউট ◈ জামায়াতের উপর বিএন‌পির নজরদা‌রি, পুতুল‌কে সাম‌নে রে‌খে ফেরার অপেক্ষায় পলাতক আওয়ামী লীগ ◈ ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিলো ব্রাজিল ◈ রাজনৈতিক হয়রানিমূলক ২৩,৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী ◈ ১৫ বছরে ২৩৪ বিলিয়ন ডলার পাচার: সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০১৮, ০৭:০৬ সকাল
আপডেট : ১৪ জানুয়ারী, ২০১৮, ০৭:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেই কোনো আশ্বাস,অসুস্থ ১৪০ শিক্ষক

ডেস্ক রিপোর্ট : ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের চাকরি জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশনের বসার পঞ্চম দিনে অসুস্থতার মিছিলে যোগ হয়েছে আরো ৩৬ জন।

এ নিয়ে এ পর্যন্ত অসুস্থ হয়েছে ১৪০ জন। অসুস্থ অনেক শিক্ষককে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া অনশনস্থলেও প্রায় ১০ থেকে ১৫জন শিক্ষককে স্যালাইন দিয়ে রাখা হয়েছে।

অসুস্থদের অধিকাংশই অতিরিক্ত শীতের কারণে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। দাবি আদায়ের আন্দোলন অবস্থান কর্মসূচির ১৪তম দিন এবং আমরণ অনশনের পঞ্চম দিনেও মেলেনি সরকারি কোনো আশ্বাস।

এ বিষয়ে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি আলহাজ কাজী রুহুল আমিন চৌধুরী বলেন, ভাগ্য এবার যাই আছে, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা কর্মসূচি চালিয়ে যাবো।

উল্লেখ্য, বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির ব্যানারে গত ১ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি পর্যন্ত প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট পালন করে আসছেন ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা।

পরে ৯ জানুয়ারি থেকে লাগাতার অমরণ অনশন কর্মসূচি পালন করছেন তারা। যাদের যৌক্তিক দাবি জাতায়করণের সুুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা আন্দোলন করে যাবেন।

সরকার ইতোমধ্যে প্রাইমারি শিক্ষাকে জাতীয়করণ করেছে। এছাড়া সংযুক্ত ইবতেদায়ি শিক্ষকরা কিছু সরকারি ভাতা পেলেও স্বতন্ত্র ইবতেদায়ি শিক্ষরা উল্লেখ্য করার মতো তেমন কোনো সরকারি ভাতা বা সুযোগ সুবিধা পান না। এজন্য স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাগুলোকে জাতীয়করণের দাবিতে শিক্ষক সমিতি এই আন্দোলন করছে।

উৎসঃ আওয়ার ইসলাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়