শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০১৮, ০২:৫৯ রাত
আপডেট : ১৪ জানুয়ারী, ২০১৮, ০২:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জ থেকে অপহৃত শিশু লালমনিরহাটে উদ্ধার

মেহেদি হাসান, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ থেকে অপহরণের ৫ দিন পর লালমনিরহাট থেকে নয় বছরের এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ।

উদ্ধারকৃত শিশুটির নাম জয়নাল আবেদিন জিহাদী। সে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুর হাট কাঁচারিপাড়ার আবুল হায়াতের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি সাবের রেজা আহম্মদ জানান, মোবাইল ফোনের সূত্র ধরে বছর দুয়েক আগে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুর হাট কাঁচারিপাড়ার আবুল হায়াতের পরিবারের সঙ্গে সখ্যতা গড়ে তোলে লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার কাঞ্চসর গ্রামের আজাহার আলীর ছেলে মাহবুব আলম।

গত ৭ জানুয়ারি মাহবুব চাঁপাইনবাবগঞ্জে বেড়াতে এসে আবুল হায়াতের ছেলে জিহাদীকে অপহরণ করে নিয়ে যায়। এরপর সে শিশুটির মুক্তিপণ বাবদ ৬০ হাজার টাকা দাবি করে। অপহৃত শিশুর পরিবার বিষয়টি সদর থানা পুলিশকে জানালে শিশুটিকে উদ্ধারে তৎপরতা শুরু করে পুলিশ।

অবশেষে অপহরণের ৫ দিন পর শুক্রবার লালমনিরহাটে মাহবুবের বাসা থেকে ওই শিশুকে উদ্ধার করে পুলিশ।

শনিবার সকালে শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তবে এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।সম্পাদনা: উমর ফারুক রকি

  • সর্বশেষ