শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০১৮, ১১:১৭ দুপুর
আপডেট : ১৩ জানুয়ারী, ২০১৮, ১১:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিচার বিভাগের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে কংগ্রেস: বিজেপি

প্রত্যাশা প্রমিতি সিদ্দিক: ভারতের ক্ষমতাসীন দল বিজেপি শুক্রবার দেশটির প্রধান বিচারপতির বিরুদ্ধে ৪ বিচারপতির সংবাদ সম্মেলনকে বিচার বিভাগের অভ্যন্তরীণ বিষয় হিসেবে অভিহিত করে বলেন, বিরোধীদল কংগ্রেসও বিচার বিভাগের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে।

দলটির মূখপাত্র সম্বিত পত্র এ প্রসঙ্গে বলেন, সংবিধান মোতাবেক, বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে পরিচালিত হয়। এই বিষয়ে এ্যাটর্নি জেনারেল কেকে বেনুগোপালে বিবৃতির কথাও তুলে ধরেন তিনি। এসময় তিনি বিরোধী দল কংগ্রেসের কথা উল্লেখ করে বলেন, দলটি বারবার জনগণের রায়ে বিভিন্ন নির্বাচনে হেরে যাচ্ছে। অথচ রাজনৈতিক সুবিধা পাওয়ার জন্য বিভিন্ন ইস্যুকে নিজেদের পক্ষে নিয়ে যাওয়ার চেষ্টা করছে।

উল্লেখ্য, শুক্রবার ভারতের প্রধান বিচারপতির বিরুদ্ধে চার প্রবীণ বিচারপতি অসন্তোষ প্রকাশ করে সংবাদ সম্মেলন করেছেন। তারা প্রধান বিচারপতির বিরুদ্ধে ‘গণতন্ত্র বিপন্ন’ ‘সুপ্রিম কোর্টে সবকিছু ঠিকঠাক চলছে না’ বলে অভিযোগ আনেন। এরপরই বিষয়টি নিয়ে শোরগোল শুরু হয় ভারতজুড়ে। স্ক্রল.ইন

  • সর্বশেষ
  • জনপ্রিয়