শিরোনাম
◈ ঈদের আগে ২৩ দিনে প্রায় ৩ বিলিয়ন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা ◈ তরুণদের মধ্যে কোলন ক্যানসার বাড়ছে, দায়ী হতে পারে অন্ত্রের টক্সিন ‘কলিব্যাকটিন’ : কীভাবে রক্ষা পাওয়া যাবে জানালেন গবেষকেরা ◈ হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ◈ সেনানিবাসে ঈদ শুভেচ্ছা বিনিময়ে তারেক রহমান: সেনাবাহিনীর পেশাদারিত্ব ও দেশপ্রেমে গর্বিত জাতি ◈ নেইমার হেলিকপ্টারে রাজকীয় কায়দায় অনুশীলন ক্যাম্পে হা‌জির, বিশ্বকা‌পে খেলা নি‌য়ে  শঙ্কা ◈ আদ্‌-দ্বীন হাসপাতালে ৬ শিশু মৃত্যু: তদন্ত শেষে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর ◈ বাংলাদেশে কোরবানির চামড়া যাচ্ছে পানির দরে, হাজার কোটি টাকা কামাচ্ছে অন্য যে দেশ! ◈ ইরানকে সহযোগিতা করলে ওমানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের! ◈ ঈদুল আজহায় বাংলাদেশকে মোদির শুভেচ্ছা: তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ভারত ◈ মাঝনদীতে ভয়াবহ ঝড়ে ৫০০ যাত্রী, তীরে উঠেই দিলেন সিজদা

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০১৮, ০৪:৩৩ সকাল
আপডেট : ১২ জানুয়ারী, ২০১৮, ০৪:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হালাল রুজি অন্বেষণ করা ফরজ

জাকারিয়া হারুন : পৃথিবীতে চলার জন্য প্রয়োজন জীবন উপ্রকরণের। মানুষের নিজ হাতে উপার্জন এবং হালাল জীবিকার উদ্দেশ্য হলো অর্থনৈতিক প্রয়োজনাদি পূরণ করা। দৈনন্দিন জীবনে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসাসহ মৌলিক প্রয়োজন পূরণে উপার্জনের বিকল্প নেই। এসব প্রয়োজন পূরণে নিজ হাতের বৈধ উপার্জনই শ্রেষ্ঠ।

হাদিসে পাকে প্রিয়নবি তা ঘোষণা করে বলেন, হজরত মিকদাম ইবনে মা’দিকারিব রাদিয়াল্লাহু আনহু বলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘কারো জন্য নিজ হাতের উপার্জন অপেক্ষা উত্তম আহার বা খাদ্য আর নেই। আল্লাহর নবি দাউদ আলাইহিস সালাম নিজ হাতের কামাই খেতেন। (সহিহ বুখারি)

আলোচ্য হাদিসে প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর উম্মতদেরকে নিজ হাতে উপার্জন এবং পরিশ্রম করে অর্থ উপার্জনের প্রতি উৎসাহ দিয়েছেন। আর এতে রয়েছে অনেক উপকারিতা।

কোনো ব্যক্তি কর্মে নিয়োজিত থাকার দ্বারা যেমন তার নিজের উপকার হয় তেমনি অন্যকেও উপকৃত করা সম্ভব হয়।

মানুষ যখন কোনো কাজ-কর্মে নিয়োজিত থাকে তখন তার দ্বারা অন্যায়, অশ্লীল এবং অনর্থক সময় ব্যয় সম্ভব হয় না। কর্মে নিয়োজিত থাকার ফলে দম্ভ বা অহংকার থেকে মুক্ত থাকা যায়।

অপর হাদিসে রাসুল সা. বলেন, অন্যান্য ফরজ ইবাদত আদায়ের পর হালাল রুজি অন্বেষণ করাও ফরজ।

কর্মে নিয়োজিত থাকার ফলে অন্যের বোঝা হওয়া থেকে মুক্ত থাকে মানুষ। ভিক্ষাবৃত্তি ও পরনির্ভরশীলতা পরিহার করে সম্মানের উচ্চ শিখরে আরোহন পূর্বক মর্যাদার আসনে আসীন হওয়া যায়।

সর্বোপরি ইবাদত-বন্দেগি কবুলের পূর্বশত-ই হলো হালাল উপায়ে লব্ধ অর্থ দ্বারা জীবিকা নির্বাহ করা।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে নিজ হাতে উপার্জন ও হালাল জীবিকা নির্বাহ করার তাওফিক দান করুন। পরনির্ভরশীলতা, আত্ম-অহমিকা, অহংকার ও ভিক্ষাবৃত্তি থেকে হেফাজত করুন। আমিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়