শিরোনাম
◈ শেষ মুহূর্তে গ্যাকপোর গোলে জার্মানিকে রুখে দি‌লো নেদারল্যান্ডস ◈ উয়েফা নেশনস লিগে নরওয়ের রোমাঞ্চকর জয়, হালা‌ন্ডের জোড়া গোল ◈ মোবাইল আসক্তিতে বদলে যাচ্ছে শিশুর স্বাভাবিক বিকাশ ও বেড়ে ওঠার পরিবেশ ◈ ডিসেম্বরের মধ্যে বায়োমেট্রিক সম্পন্ন না হলে বাতিল হবে ১৪ হাজার প্রবাসীর আবেদন ◈ জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ: যুদ্ধ নয়, সংঘাত সমাধানে চাই আলোচনা ও কূটনীতি ◈ তারেক রহমানের সঙ্গে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের বৈঠক, গুরুত্ব পেল রোহিঙ্গা ও জলবায়ু ইস্যু ◈ প্রতিরোধকে গুরুত্ব দিয়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা পুনর্বিন্যাস করছে বাংলাদেশ: ডা. জুবাইদা ◈ বন্ধের পথে ৪ এনবিএফআই, আমানতকারীদের সর্বোচ্চ ৫০ লাখ টাকা ফেরতের সিদ্ধান্ত ◈ টেকসই এলডিসি উত্তরণের প্রস্তুতিতে আরও সময় চায় বাংলাদেশ ◈ বাংলাদেশের সঙ্গে বোয়িং চুক্তি, মার্কিন অর্থনীতিতে বড় সাফল্য বললেন ট্রাম্প

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০১৮, ১২:১৪ দুপুর
আপডেট : ১২ জানুয়ারী, ২০১৮, ১২:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বঙ্গবন্ধুর দেখানো পথেই আছেন শেখ হাসিনা: সমাজকল্যাণমন্ত্রী

এম এ আহাদ শাহীন: বাংলাদেশের মুক্তিযুদ্ধই বাংলাদেশকে পৃথিবীর কাছে পরিচিত করেছিল। মহান মুক্তিযুদ্ধের আগে ও পরে বঙ্গবন্ধুই প্রথম আমাদেরকে উন্নয়নের স্বপ্ন দেখিয়েছিলেন মন্তব্য করে সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, বঙ্গবন্ধুর দেখানো পথ ধরেই আজ তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশ রূপে বিশ্ব দরবারে তুলে ধরেছেন।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ে নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মেনন বলেন, প্রধানমন্ত্রীর কারণেই বাংলাদেশের মাথাপিছু আয় পূর্বের ৮০০ ডলার থেকে বৃদ্ধি পেয়ে বর্তমানে ১৬০০ ডলার ছাড়িয়ে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই আমরা ২০২১ সালের স্বপ্ন ছাড়িয়ে এখন ২০৪১ সালের স্বপ্ন দেখছি। এখন বাংলাদেশে টেকসই উন্নয়ন কেবল সময়ের ব্যাপার মাত্র।

বৃহস্পতিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে তৃতীয় বারের মত ‘উন্নয়ন মেলা-২০১৮’ উদ্বোধনী অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী এসব কথা বলেন।

বর্তমানের উন্নয়নকে সমাজবান্ধব উন্নয়ন হিসেবে অভিহিত করে মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার ২০০৮ সালের পর থেকে প্রতিটি বাজেটেই সামাজিক নিরাপত্তা খাতে বাজেট বৃদ্ধি করে যাচ্ছে। এভাবে চলতে থাকলে বাংলাদেশে কোথাও আর অভাবগ্রস্থ মানুষ থাকবে না।

এই উন্নয়নের সুফল সাধারণ জনগণের দ্বার প্রান্তে পৌঁছে দিতে সকল সরকারি কর্মকর্তা ও কর্মচারীর প্রতি আহ্বান জানান সমাজকল্যাণমন্ত্রী।

মন্ত্রী বলেন, সাধারণ জনগণের জীবনমান উন্নয়নে বর্তমান সরকার বদ্ধ পরিকর। বর্তমান সরকার তাঁর প্রতিটি পদক্ষেপে যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে করে ২০৪০ সালেই বাংলাদেশ বিশ্বের নতুন একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে।

ঢাকার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার এম বজলুল করিম চৌধুরী, বিগ্রেডিয়ার জেনারেল রেজওয়ান আলী (এনডিসি), বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী, এ এন সামসুদ্দীন আজাদ চৌধুরী।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবন থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সারাদেশে উন্নয়ন মেলা-২০১৮ উদ্বোধন করেন।

পরে সমাজকল্যাণমন্ত্রী মেলায় আগত সরকারের সকল সরকারি শাখার স্টলগুলো পরিদর্শন করেন ও তাদের খোঁজখবর নেন।

  • সর্বশেষ