শিরোনাম
◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, শ‌ক্তিশালী ভারতের সঙ্গে ড্র করলো বাংলাদেশ ◈ ভারত-বাংলাদেশ পাইপলাইনে আবারও ৭ হাজার টন ডিজেল আমদানি শুরু

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০১৮, ১১:১০ দুপুর
আপডেট : ১১ জানুয়ারী, ২০১৮, ১১:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গর্ভ ভাড়া দেবেন ঐশ্বরিয়া!

সাঈদা মুনীর: সাবেক বিশ্ব সুন্দরী ও বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন। নানা রূপে পর্দায় দেখা গেছে এ অভিনেত্রীকে। এবার তাকে ‘সারোগেট মা’ এক নারীর চরিত্রে দেখা যাবে। যেখানে সন্তান ধারণের জন্য গর্ভভাড়া দিবেন এ অভিনেত্রী।

সিনেমাটির গল্পের কেন্দ্রীয় চরিত্র একজন নারীর। যেখানে একজন নারীর মা হওয়া, সন্তান ও মায়ের মধ্যে ভালোবাসার গল্প নিয়ে হবে জেসমিন সিনেমা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ‘জেসমিন : স্টোরি অব অ্যা লিসড ওম্ব’ সিনেমায় এ চরিত্রে দেখা যাবে বচ্চন পরিবারের পুত্রবধূকে। সিনেমাটি কিআর্জ প্রোডাকশনের সঙ্গে মিলে প্রযাজনা করছেন শ্রী নারায়ণ সিং।

এ প্রসঙ্গে শ্রী নারায়ণ সিং বলেন, ‘গুজরাটের একজন নারীর জীবনের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি, যিনি মা হতে চাইতেন না কিন্তু অন্য একজনের জন্য গর্ভভাড়া দেয়ার সিদ্ধান্ত নেন।

জেসমিন সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন সিদ্ধার্থ এবং গরিমা। এটি নিয়ে তিন বছর গবেষণা করতে হয়েছে তাদের। খুব শিগগির নির্মাতারা এর শুটিং শুরু করবেন বলে জানা গেছে।

সূত্র: অমৃত বাজার

  • সর্বশেষ
  • জনপ্রিয়