শিরোনাম
◈ ‘দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব’ ◈ হাসিনাকে ঘিরে আটকে আছে বাংলাদেশ-ভারত সম্পর্ক স্বাভাবিকের উদ্যোগ, অচলাবস্থা কাটবে কীভাবে? ◈ স্বামীর করা যৌতুক মামলায় স্ত্রী কারাগারে ◈ হ‌কি বিশ্বকাপ থে‌কে ভারতের বিদায়, ১২ বছর পর সেমিফাইনালে আর্জেন্টিনা  ◈ বি‌শ্বের বর্তমান ও সা‌বেক তারকা ফুটবলাররা ফিফা সভাপতি ইনফান্তিনোর পদত্যাগ চান  ◈ জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন ◈ শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ (ভিডিও) ◈ রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত, নতুন সূচি হতে পারে ১-২ দিনের মধ্যে ◈ চীনের জে-১০সিই যুদ্ধবিমান কেনার পথে বাংলাদেশ, খসড়া চুক্তি প্রস্তুত ◈ একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০১৭, ০৮:৫৬ সকাল
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০১৭, ০৮:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরিশালে নিখোঁজ ব্যবসায়ীর সন্ধান মেলেনি

খোকন আহম্মেদ হীরা বরিশাল: নগরীর পোর্টরোড এলাকার মৎস্য ব্যবসায়ী ও ৫ নম্বর ওয়ার্ড পলাশপুর এলাকার বাসিন্দা নুরু বেপারী (৫২) রহস্যজনকভাবে নিখোঁজের চারদিন পরেও কোন সন্ধান মেলেনি।

গত ২৮ ডিসেম্বর বিকেলে পলাশপুর এলাকার মৃত মোনজাত আলী বেপারীর পুত্র নুরু বেপারী রহস্যজনকভাবে নিখোঁজ হয়। এ ঘটনায় শনিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় কোতোয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরী করেছেন নিখোঁজ নুরু বেপারীর পুত্র সুমন বেপারী।

  • সর্বশেষ