শিরোনাম
◈ সর্বোচ্চ ৭ টাকা ১১ পয়সায় সৌরবিদ্যুৎ কিনবে বিতরণ সংস্থা ◈ ২৯ দিনে রেমিট্যান্স এলো ৩২ হাজার ৪৮৪ কোটি টাকা ◈ অস্ট্রেলিয়া সিরিজের জন‌্য  বাংলাদেশ নারী দল ঘোষণা, অধিনায়ক জ্যোতি ◈ দেশের যেসব এলাকায় বৃহস্পতিবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ◈ অনুমতি ছাড়া নাম-ছবি ব্যবহারের অভিযোগ, এআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে উর্বশীর ৭ হাজার কোটি টাকার মামলা ◈ ইসিবি চত্বরে হামলার আগের দিন রেস্তোরাঁয় বৈঠকে অংশ নেন অন্তত ১৫ জন ◈ অক্টোবরে কোন জ্বালানি তেলের দাম কত টাকা হবে, সিদ্ধান্ত দিলো সরকার ◈ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের পর বিএনপির ঢাকা উত্তর, যুবদল ও ছাত্রদলের কমিটি বিলুপ্ত, ১০ নেতা বহিষ্কার ◈ ফ্লাইদুবাইয়ের বিমানে পাইলটকে ছুরিকাঘাত, যাত্রীসহ বিমান বিধ্বস্তের চেষ্টা: নেতানিয়াহু ◈ প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে কটূক্তি, স্কুলশিক্ষক আটক

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০১৭, ০৯:১০ সকাল
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০১৭, ০৯:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রীর জনসভায় প্রতিপক্ষের হামলায় যুবলীগ নেতাসহ আহত ৪

সজিব খান: যশোরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় প্রবেশ করার সময় প্রতিপক্ষের হামলায় জেলা যুবলীগের সদস্য ও ওয়ার্ড যুবলীগের সভাপতিসহ চারজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। এদের মধ্যে দুজন ছুরিকাঘাতে আহত হয়।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে যশোরের ঈদগাহ মোড়ে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন জেলা যুবলীগের সদস্য ও রাজিবুল আলম, ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আশরাফুল কবির শিকদার (৪০), শহরের রায়পাড়া এলাকার মজিবর রহমানের ছেলে ইমাম হোসেন (২২) ও শহরের কারবালা এলাকার ইসহাক মিয়ার ছেলে বিপ্লব (৩০)।

আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালটির চিকিৎসক আবদুর রশিদ বলেন, জখম চারজনের চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে রাজিবুল ও বিপ্লব ছুরিকাহত। বাকি দুজনের শরীরে জখমের চিহ্ন রয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন রাজিবুল আলম জানান , ‘প্রায় দুই হাজার নেতাকর্মীর একটি মিছিল নিয়ে জনসভায় প্রবেশ করতে ঈদগাহ মোড়ে পৌঁছালে ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজি সুমন, সাবেক ছাত্রলীগ নেতা বিপুলের নেতৃত্বে তাঁদের বাধা দেওয়া হয়। এরপর কারণ জানতে চাইলে ছুরিকাঘাত ও মারধর শুরু করে। এ ঘটনায় চারজন নেতাকর্মী আহত হয়।’

রোববার সকালে দিনব্যাপি সফরে যশোরে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তিনি যশোর বিমানবাহিনীর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজে অংশ নেন। বিকেল ৩টায় যশোর ঈদগাহ ময়দানে দলীয় জনসভায় তাঁর ভাষণ দেওয়ার কথা রয়েছে।

  • সর্বশেষ