শিরোনাম
◈ পরাজয় দিয়ে মৌসুম শুরু ‌মে‌সির ইন্টার মায়ামির ◈ নতুন সরকারের সামনে অর্থনৈতিক চ্যালেঞ্জ, পোশাক খাতে শঙ্কা: সাউথ চায়না মর্নিং পোস্টের বিশ্লেষণ ◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান! ◈ মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়, যা বললেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী! ◈ গ্রোসারি শপ, চা-পান চটপটি-ফুচকাসহ দেশি খাবারের সমাহার, প্রাচীন সভ্যতার দেশে যেন এক টুকরো বাংলাদেশ!

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০১৭, ০৪:০৮ সকাল
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০১৭, ০৪:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কথা বলার ইসলামী নীতি

মুফতি আবদুল্লাহ তামিম : উম্মতের প্রয়োজনীয় সকল বিষয়েই বলা আছে কুরআনে বা হাদীসে। ব্যক্তি, পরিবার, সমাজের নগণ্য থেকে নগণ্য বিষয়েরও নির্দেশনা দিয়েছেন মুহাম্মাদে আরাবী (সা.)। এমনকি মানুষের সাথে কথা বলার পদ্ধতি কী হবে সেটাও বলে দিয়েছেন।

কুরআনে উল্লেখ আছে কথা বলার পূর্বে সালাম দেওয়া (সূরা নূর-৬১)। সতর্কতার সাথে কথা বলা (কেননা প্রতিটি কথা রেকর্ড হয়) (সূরা ক্বফ-১৮)। সুন্দরভাবে ও উত্তমরূপে কথা বলা (সূরা বাক্বারাহ-৮৩ বুখারী-১৪১৩)। অনর্থক ও বাজে কথা পরিহার করা (সূরা নূর-৩, বুখারী-৩৫৫৯)। কণ্ঠস্বর নিচু করে কথা বলা (সূরা লোকমান-১৯ সূরা হুজুরাত-২,৩)। বুদ্ধি খাঁটিয়ে কথা বলা (সূরা নাহল-১২৫)।

সঠিক কথা বলা ও পাপ মোচনের দোয়ার উন্মুক্ত করা (সূরা আহযাব-৭১,৭২)। গাধার মতো কর্কশ স্বরে কথা না বলা (সূরা লোকমান ১৯; তিরমিযী-৪৮৫৯)। উত্তম কথা বলে শত্রুকেও বন্ধুতে পরিণত করা (সূরা হা- মীম সাজদাহ-৩৪)। উত্তম কথায় দাওয়াত দেয়া  (সূরা হা- মীম সাজদাহ-৩৪) ঈমানদারদের কথা ও কাজ এক হওয়া, (সূরা ছফ-২)। পরিবারের সদস্যদের প্রতি ক্ষমারনীতি অবলম্বন করা (সূরা আরাফ-১৯৯)। মেয়েরা পর পুরুষের সাথে আকর্ষণীয় ও কোমল ভাষায় কথা না বলা (সূরা আহযাব-৩২)। ছেলেরা পর নারীর সাথে আকর্ষণীয় ও কোমল ভাষায় কথা না বলা। মূর্খ ও অজ্ঞদের সাধ্যমত এড়িয়ে চলা (সূরা ফুরকান-৬৩)। নবী কারীম (সা.)ও কথা বলার ক্ষেত্রে নমনীয়তা অবলম্বন করতেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়