শিরোনাম
◈ ইরানে ১০ টনের ‘মাদার অব অল বোম্বস’ ফেলার হুমকি, কতটা ভয়ংকর এই অস্ত্র? ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের ◈ ফাইনালে শ্রীলঙ্কার কা‌ছে ৪ রানে হার, রানার্সআপ বাংলাদেশ ◈ একের পর এক ফ্লাইট বাতিল, আর্থিক ক্ষতির মুখে এভিয়েশন খাত ◈ ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম চালানে এলো ১৮টি ◈ ক্ষমা চেয়েও রক্ষা নেই ইনফান্তিনোর, ফিফা কাউন্সিলের কাঠগড়ায় সভাপতি ◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০১৭, ১২:৪০ দুপুর
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০১৭, ১২:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে শিখদের জন্য খুলে দেওয়া হলো মসজিদ!

জাকারিয়া হারুন : মুসলমানদের উদারতায় ভারতের পাঞ্জাব রাজ্যে ঐতিহাসিক লাল মসজিদ শিখ ধর্মাবলম্বীদের জন্য খুলে দিয়েছে। ভিন্ন ধর্মের মানুষদের ৩ বেলা খাবার খাওয়ার স্থান হিসেবে ব্যবহৃত হচ্ছে পবিত্র এ মসজিদটি। খবর : ডেইলি কুদরত উর্দু

ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, পাঞ্জাবের ফতেগড় সাহিবে শিখদের ‘শহিদি জোর মেলায়’ উপস্থিত দর্শনার্থীদের খাবার স্থান সংকুলান করতে লাল মসজিদ খুলে দেওয়া হয়। তিনদিন মসজিদটির একাংশ ব্যবহার করতে পারবেন শিখরা।

এ বিষয়ে চরণজিত সিং নামে একজন শিখ ধর্মাবলম্বী বলেন, মুসলিমরা স্বেচ্ছায় আমাদের এই অনুমতি দিয়েছে। তিনদিন হলো আমরা এখানে লঙ্গরখানা খুলেছি। দুই গ্রামের মানুষ এখানে খাচ্ছে। গ্রামের বাসিন্দারা পালা করে খাবার পরিবেশন করছে।

লাল মসজিদের পরিচালনার দায়িত্বে থাকা সৈয়দ মুহাম্মদ সাদিক রাজা বলেন, শিখদের পাশে দাঁড়াতে পেরে আমরা গর্বিত। এখানে বাসিন্দারা মিলেমিশে থাকতে পছন্দ করে। অতীতে রাজনীতিবিদরাই আমাদের মধ্যে ফাটল ধরিয়েছে।

এ বিষয়ে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পরমবীর সিং বলেন, শিখদের সঙ্গে মুসলিমদের কোনো সাম্প্রদায়িক সংঘাত নেই। তাদের যুদ্ধ কখনোই মুসলিম বা ইসলামের বিরুদ্ধে ছিল না। শিখদের লড়াইটা শুধু মুঘল স¤্রাটদের বিরুদ্ধে ছিল।
লাল মসজিদ নির্মাণ করা হয়েছিল মুঘল আমলের শেষ দিকে। প্রায় সাড়ে ৩০০ বছর আগে নির্মিত এই মসজিদটি বছর দুয়েক আগে মেরামত করা হয়।

  • সর্বশেষ