শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০১৭, ১১:৩৮ দুপুর
আপডেট : ২২ ডিসেম্বর, ২০১৭, ১১:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘জেরুজালেম ইসরায়েলের রাজধানী হতে পারে না’

রফিক আহমেদ : বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার সভাপতি মুহাম্মাদ আব্দুর রহমান বলেছেন, ফিলিস্তিন শহর জেরুজালেম কখনো ইসরায়েলের রাজধানী হতে পারে না। জেরুজালেম হবে স্বাধীন ফিলিস্তিনের রাজধানী।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা ও মার্কিন দূতাবাস স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প ইসলায়েলের পক্ষে অবস্থান নিয়ে ফিলিস্তিন জনগণ এবং বিশ্বের শান্তিকামী মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে। মুসলিম দেশসমূহকে এ সিদ্ধান্ত প্রত্যাহারে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।

বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার সংগঠনের সভাপতি মুহাম্মাদ আব্দুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন সহ-সভাপতি মো. নজরুল ইসলাম, মো. আব্দুল হালিম, মোস্তফা আল মুজাহিদ ও আশিকুর রহমান মানিক প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়