শিরোনাম
◈ সৌদি আরবের মক্কার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি হাফেজ নুরুদ্দিন জাকারিয়া ◈ রাষ্ট্রপতি নির্বাচন: ‘রাজনৈতিক বার্তা দিতেই অংশগ্রহণ’, বললেন বিরোধীদলীয় চিফ হুইপ ◈ কলকাতার আগুনে প্রাণহানি: ‘যা যা করার আছে, নিশ্চয়ই করব’ ◈ পেছনের পর এবার সামনেও নম্বর প্লেট, মোটরসাইকেলে আসছে নতুন নিয়ম ◈ ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট, সংসদে ভোট দিলেন তারেক রহমান ও মির্জা ফখরুল ◈ লা লিগায় দারুণ সূচনা  অ্যাটলেটিকো মাদ্রিদের ◈ ১৯৯১ সালের উত্তেজনা এবারও কি ফিরবে? ◈ কক্সবাজারের ২১৪ কোটি টাকার আইকনিক রেলস্টেশন ৩ বছরেও চালু হয়নি, নষ্ট হচ্ছে অবকাঠামোও সরঞ্জাম ◈ বঙ্গভবন থেকে বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ ◈ ব্যালট পেপারসহ ভোটের সামগ্রী নিয়ে সংসদের পথে ইসি

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০১৭, ০৩:০৩ রাত
আপডেট : ২২ ডিসেম্বর, ২০১৭, ০৩:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ত্রের মুখে ইউপি সদস্যসহ ২০ জনকে অপহরণ

ডেস্ক রিপোর্ট: রাঙ্গামাটিতে ইউপি সদস্যসহ ২০ থেকে ২২ জনকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের তথ্যমতে, বৃহস্পতিবার দুপুরের দিকে রাঙ্গামাটি সদরের বন্দুকভাঙ্গা ইউনিয়নের ভাঙামুড়া পাহাড়ি এলাকা থেকে তাদের অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায় একদল সশস্ত্র সন্ত্রাসী। বর্তমানে অপহৃতরা নিখোঁজ বলে জানা গেছে।

অপহৃতরা নানিয়ারচর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা এবং মূল ইউপিডিএফ থেকে দলছুট নেতা তপন জ্যোতি চাকমা বর্মার নেতৃত্বাধীন নতুন সংগঠন ইউপিডিএফ (গণতান্ত্রিক) গ্রুপের সমর্থক বলে দাবি করা হয়েছে।

তবে অপহৃতদের নাম-পরিচয় বিস্তারিত জানা যায়নি।

অপহরণের জন্য প্রতিপক্ষকে দায়ী করছে ইউপিডিএফ (গণতান্ত্রিক)।

সেনা সূত্র জানিয়েছে, অপহরণের খবর পাওয়া গেছে। এর সঙ্গে কারা জড়িত বা অপহৃতদের কোথায় নেয়া হয়েছে- তা খোঁজ নেয়া হচ্ছে।

তবে প্রাথমিক তথ্যমতে, বন্দুকভাঙ্গার ত্রিপুরাছড়া এলাকার দিকে ইঞ্জিনচালিত বোটে করে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে।

পুলিশ সুপার সাঈদ মো. তারিকুল হাসান বলেন, ওই এলাকা থেকে অস্ত্রের মুখে ২০-২২ জনকে অপহরণ করে নিয়ে যাওয়ার খবর শুনেছি। বিস্তারিত এখনও জানা যাচ্ছে না। খোঁজখবর নেয়া হচ্ছে।

ইউপিডিএফ (গণতান্ত্রিক) পার্টির অভিযোগ, বৃহস্পতিবার দুপুরে অস্ত্রের মুখে ইউপি সদস্যসহ তাদের ২০-২২ সমর্থককে অপহরণ করে নিয়ে গুম করা হয়েছে। ঘটনার জন্য প্রতিপক্ষের সশস্ত্র ক্যাডারদের দায়ী করেছে তারা।

এ ব্যাপারে জানতে মোবাইলফোনে যোগাযোগ করা হলে নানিয়ারচর থানার ওসি আবদুল লতিফ জানান, তিনি উপজেলার বাইরে ছিলেন। ঘটনাটি শুনেছেন। বিষয়টি সম্পর্কে তার থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে কথা বলবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়