শিরোনাম
◈ ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন মানবাধিকারকর্মী নাভি পিল্লাই ◈ চালের বাজারে অস্থিরতা: পরিবহন ব্যয় ও ধানের দাম বৃদ্ধিতে কেজিতে বেড়েছে ২-৪ টাকা! ◈ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ নূরুল ইসলাম মনি ◈ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় অটোরিকশার চালক সুমন গ্রেপ্তার ◈ বাংলাদেশ পুলিশে বড় নিয়োগ, আবেদন যেভাবে ◈ ‘মেড ইন বাংলাদেশ’ পোস্টাল ভোটিং প্রযুক্তি নিতে চায় নেপাল-শ্রীলঙ্কা ◈ ধর্ষণ ও নারী নির্যাতনের তদন্তে গুরুত্বপূর্ণ ডিএনএ অধিদপ্তরে জনবলসংকট, ৬৪ পদের ৫৯টিই শূন্য ◈ মাইক্রোসফট-অ্যাডোবিসহ মার্কিন ও ভারতীয় ৮ প্রতিষ্ঠানের গ্রিন কার্ড আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন ◈ শাহজালাল বিমানবন্দর ঘিরে সক্রিয় ডাকাত চক্রের দৌরাত্ম্য, ভাড়াটে ডাকাত ধরা পড়লেও ধরাছোঁয়ার বাইরে মাফিয়ারা! ◈ সন্দেহের বশে কাউকে বাংলাদেশি বলে বাংলাদেশে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্টের বিচারক

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০১৭, ০৪:৩৪ সকাল
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০১৭, ০৪:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিজয় দিবস উপলক্ষে মৌলভীবাজারে ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্বপন কুমার দেব, মৌলভীবাজার : বিজয় দিবস উপলক্ষে জেলা ক্রীড়া সংস্থার উদ্দ্যোগে মৌলভীবাজারে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সকল বয়সের মানুষ এ ঘোড় দৌড় উপভোগ করেন।

রোববার বিকেলে মৌলভীবাজার স্টেডিয়ামে সিলেট বিভাগের চার জেলার ১৮ টি ঘোড়া এই প্রতিযোগিতায় অংশ নেয়।

মৌলভীবাজার শহরে এধরনের আয়োজন উপভোগ করতে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে উৎসবে পরিনত হয় জেলা স্টেডিয়াম মাঠ। প্রথম পর্যায়ে ৬ রাউন্ড দৌড়ের মাধ্যমে বাছাইকৃত ৬ টি ঘোড়ার মধ্যে চূড়ান্ত প্র্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

চূড়ান্ত পর্বে প্রথম স্থান অধিকার করে গোয়াইন ঘাট উপজেলার হৃদয় বাংলা নামের ঘোড়া। ২য় ও ৩য় হয়েছে একই উপজেলার পক্সখীরাজ ও সুপার ষ্টার নামক ঘোড়া। শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতর করেন জেলা প্রশাসক তোফায়েল ইসলাম ও অতিথিবৃন্দ। বিজয় দিবসের মহান দিনটিকে উৎসব মূখর করতে প্রতি বছরের মত এবারও এ ঘোড়দৌড় প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে।

  • সর্বশেষ