শিরোনাম
◈ ইরানের আইআরজিসির সম্ভাব্য হুমকি মোকাবেলায় নতুন অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি  ◈ ১০ জনের চেকিয়াকে হারাল ইংল্যান্ড ◈ লামিনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল স্পেন ◈ গুগল সদর দফতর পরিদর্শনে বাংলাদেশের মন্ত্রীপর্যায়ের প্রতিনিধিদল, এআই ও শিক্ষা আধুনিকায়নে সহযোগিতার আলোচনা ◈ গাভাসকরের আগাম সতর্কবার্তা ভারতীয় ক্রিকেট বো‌র্ডের নতুন নির্বাচককে  ◈ ‘আমাকে বাঁধিও না, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও’ বাঁশের আড়ায় ওড়না ঝুলিয়ে শিশু সন্তানকে ফাঁস দেওয়ার চেষ্টা ◈ ফ্রান্সে জেন-জির ব্যাপক বিক্ষোভ, আটক ৪৪০ ◈ এক বছর আগেই বিশ্বকাপের ডঙ্কা, বৃহস্প‌তিবার সূচি প্রকাশ ◈ এবার যৌথভাবে কাজ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন সালমান মুক্তাদির ◈ বন উজাড় বাড়ছে, খাদ্য ও জলবায়ু নিরাপত্তা নিয়ে এফএওর বড় সতর্কবার্তা!

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০১৭, ০৫:৩১ সকাল
আপডেট : ২০ নভেম্বর, ২০১৭, ০৫:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাগেরহাটে আবাসিক হোটেল থেকে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলা উপজেলা সদর রায়েন্দা বাজারের আল মদিনা (পিংকি) নামের একটি আবাসিক হোটেল থেকে বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে ওই আবাসিক হোটেলের চারতলার ৪ নম্বর কক্ষ থেকে বোমা তৈরির এসব সরঞ্জাম উদ্ধার করা হয়

পুলিশ জানায়, গত ১৫ নভেম্বর দুপুরে দুই ব্যক্তি হোটেলের চারতলার ৪ নম্বর কক্ষ ভাড়া নিয়ে মালামাল রেখে চলে যায়।

এরপর গত চার দিনেও তারা ফিরে না আসায় হোটেল ম্যানেজার বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ হোটেল কক্ষের তালা ভেঙ্গে বোমা তৈরীর দুটি বড় আকারের হটপট, গান পাউডার, লোহা ও পিতলের স্প্রিন্টারসহ বিপুল পরিমান সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।

হোটেল ম্যানেজার মো. সাহাবুদ্দিন জানান, গত ১৫ নভেম্বর দুপুর ২টার দিকে ওই দুই ব্যক্তি চারতলার ৪নম্বর কক্ষ ভাড়া নেয়। তাদের দেয়া নামঠিকানা রেজিস্ট্রারভুক্ত করা হয়।

এসময় হোটেলের বোর্ডার রেজিস্ট্রারে বগুড়ার আদমদীঘি উপজেলার পাহালোহা আলীপাড়া গ্রামের মৃত. মমতাজ উদ্দিনের ছেলে মাহতাব উদ্দিন ও একই এলাকার সাদেক আলীর ছেলে আজাদুল বলে উল্লেখ করে। এসময় তাদের কাছে দুটি ট্রাভেল ব্যাগ ছিলো। তারা হোটেলে ব্যাগ রেখে বাইরে যায়। তার পর আর হোটেলে ফিরে না আসায় বিষয়টি পুলিশকে জানানো হয়।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবিরুল ইসলাম জানান, আল মদিনা (পিংকি) আবাসিক হোটেল কর্তৃপক্ষের অভিযোগ পেয়ে একটি কক্ষ থেকে বোমা তৈরীর বিপুল পরিমান সরঞ্জাম উদ্ধার করা হয়।বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সূত্র : বিডি প্রতিদিন

  • সর্বশেষ