শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়?

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২৩, ০২:৩৪ দুপুর
আপডেট : ১০ ডিসেম্বর, ২০২৩, ০২:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাপাসিয়ায় কাভার্ডভ্যান চাপায় শিক্ষার্থী নিহত

হাসিব খান, গাজীপুর: [২] কাপাসিয়ায় কাভার্ডভ্যান চাপায় সৌরভ নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। রোববার (৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার কান্দানিয়া চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

[৩] নিহত সৌরভ বরুন গ্রামের ফালু দাসের ছেলে এবং কাপাসিয়া সেন্ট্রাল কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র।

[৪] পুলিশ ও স্থানীয়রা জানায়, বেলা ১১টার কাপাসিয়া থেকে সৌরভসহ আরও তিনজন অটোতে করে কাপাসিয়া থেকে বরুন আসছিল। এসময় অটোরিকশাটি কান্দানিয়া চৌরাস্তা পৌছালে একটি কাভার্ডভ্যান অটোরিকশাকে চাপা দেয়। এসময় সৌরভ আহত হলে তাকে চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে সে মারা যায়।

[৫] কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর মিয়া জানান, কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ