শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৩, ০৭:১৯ বিকাল
আপডেট : ১৯ নভেম্বর, ২০২৩, ০৭:১৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরগুনায় মটরসাইকেল থেকে ছিটকে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু

কাওসার হামিদ, বরগুনা: [২] জেলার তালতলীতে চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মো. সাখাওয়াত মুন্সী (২৮) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

[৩] শনিবার(১৮ নভেম্বর) সন্ধা সাড়ে ৫টার দিকে উপজেলার মটখোলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাখাওয়াত মুন্সী উপজেলা সড়কের রফিকুল মুন্সীর ছেলে ও তালতলী সদরের মুন্সী মার্কেটের মালিক। 

[৪] থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাখাওয়াত মুন্সী ব্যবসায়িক কাজে বরগুনা থেকে তালতলীতে ফিরছিলেন। এ সময় ছোটবগী-তালতলী সড়কের মটখোলা নামক স্থানে এলে মোটসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে  গাছের সাথে ধাক্কা লাগে। পরে স্থানীয়রা উদ্ধার করে তালতলী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

[৫] তালতলী থানার ওসি মোঃ শহিদুল ইসলাম বলেন, নিহত ব্যবসায়ীর মরদেহ হাসপাতাল হতে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়