শিরোনাম
◈ হরমুজ প্রণালিতে মাইন শনাক্তে ইরান বিপাকে, সক্ষমতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের ◈ অভিন্ন ভবিষ্যৎ ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে এনডিটিভিকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বার্তা ◈ কোন শিল্পপতিকে বাঁচাতে হাসিনাকে দিল্লিতে আশ্রয়, অমিত শাহকে প্রশ্ন অভিষেকের! (ভিডিও) ◈ দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ১০ ◈ ১৪ এপ্রিল ১০ উপজেলায় ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধবিরতি: কার কী শর্ত, কোথায় অনিশ্চয়তা? ◈ বাগেরহাটে দিঘিতে কুমিরের শিকার কুকুর, প্রত্যক্ষদর্শীরা যা জানালেন ◈ চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর আসছে! ◈ এক মাসে ৫৩২ মৃত্যু, থামছে না সড়ক দুর্ঘটনার মিছিল ◈ যেসব শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তি সহায়তা পাবেন ৬ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে

প্রকাশিত : ০৭ জুন, ২০২৩, ১০:৪০ রাত
আপডেট : ০৭ জুন, ২০২৩, ১০:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কদমতলীতে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

মোস্তাফিজুর রহমান: রাজধানীর কদমতলীর সাদ্দাম মার্কেট মুক্কা চত্বর এলাকায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময়ে বিদ্যুৎস্পৃষ্টে মোঃ শফিকুল (৪০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন সুজন (২৫) নামে আরেক শ্রমিক।

বুধবার (৭ জুন) সকাল এগারোটার দিকে এ ঘটনা ঘটে।

গুরুতর অবস্থায় সহকর্মীরা তাদেরকে দুপুর সোয়া ১২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শফিকুলকে মৃত ঘোষণা করেন। এ কথা জানান ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া।

তিনি বলেন, মরহেদটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি কদমতলী থানাকে অবিহিত করা হয়েছে।

সহকর্মী সাগর মিয়া জানান, সাদ্দাম মার্কেটের পাশের মুক্কা চত্বর এলাকায় একটি পাঁচ তলা নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় সাটারিং খোলার সময়ে একটি রড ভবনের পাশে বৈদ্যুতিক তারের সাথে লেগে বিদুৎস্পৃষ্ট হয়ে তারা দুজন আহত হয়। পরে তাদের হাসপাতালে নিয়ে আসি।

মৃতের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের চাকলায়। তিনি নির্মাণাধীন ভবনেই থাকতেন। সম্পাদনা: নাহিদ হাসান

এমআর/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়