শিরোনাম
◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’ ◈ প্রবাসী আয়ে নতুন ইতিহাস, এক মাসেই সর্বোচ্চ প্রবাহ ◈ দেশবাসীর রায়কে অবমূল্যায়ন করার অভিযোগ তুলে সংসদে বিরোধীদলের ওয়াকআউট ◈ জামায়াতের উপর বিএন‌পির নজরদা‌রি, পুতুল‌কে সাম‌নে রে‌খে ফেরার অপেক্ষায় পলাতক আওয়ামী লীগ ◈ ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিলো ব্রাজিল ◈ রাজনৈতিক হয়রানিমূলক ২৩,৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী

প্রকাশিত : ০৩ জুন, ২০২৩, ০৭:১৮ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৩, ০৭:১৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হোমনায় সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত

শাহাজাদা এমরান, কুমিল্লা: হোমনায় ট্রাক অটোরিকশার সংঘর্ষে মা ও মেয়ে নিহত হয়েছেন।  

শনিবার সকাল ১০টায় উপজেলার শ্রীমদ্দি গ্রামে দুর্ঘটনাটি ঘটে। 

নিহতরা হলেন উপজেলা সদরের সজলের স্ত্রী ফেরদৌসী আক্তার (১৮) ও ৬ মাস বয়সী মেয়ে সাওদা। 

জানা যায়, নিহত ফেরদৌসী আক্তার তার শিশু সন্তান ও তার ছোট আরও এক ভাই ও বোনকে নিয়ে উপজেলার ভবানীপুর গ্রামের তাদের নানার বাড়ি থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা করে বাবার বাড়ি একই উপজেলার শ্রীমদ্দি গ্রামে যাচিচ্ছলেন। বাড়ির কাছাকাছি এলাকায় বিপরীত দিকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর স্বজনরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তবে অন্য দুই ভাই বোন সুস্থ রয়েছেন।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ঘাতক ট্রাক এবং ব্যাটারিচালিত অটোরিকশাটি পুলিশের হেফাজতে রয়েছে। নিহতদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় সুরতহাল প্রতিবেদন তৈরি করে স্বজনদের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হয়েছে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়