শিরোনাম
◈ দ‌্য হানড্রেড ব‌লের খেলায় পাকিস্তানের উসমান ও আবরার  ◈ সূর্যকুমার বিশ্বকাপ জয়ের পরই নেতৃত্ব হারাতে চলেছেন! ◈ ঈদের আগেই মাঠ প্রশাসনে বড় রদবদল: নতুন ডিসি নিয়োগের প্রস্তুতি চূড়ান্ত ◈ বৈশ্বিক জ্বালানি সংকটে রাশিয়ার তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র ◈ ট্রাম্প প্রশাসনের বাণিজ্য তদন্তে বাংলাদেশসহ একাধিক দেশ ◈ মধ্যপ্রাচ্যের সংঘাতে বহু চ্যালেঞ্জে বাংলাদেশের অর্থনীতি ◈ ঈদযাত্রায় নতুন লঞ্চ সার্ভিস চালু হবে কবে, জানালো সরকার ◈ বিদেশে বিনিয়োগ বাড়াচ্ছে বাংলাদেশি কোম্পানি, দেশে বাড়তে পারে বেকারত্ব ◈ শুল্ক বৈষম্যে বেনাপোল ছেড়ে ভোমরা বন্দরে ঝুঁকছেন ব্যবসায়ীরা ◈ মার্চের ১১ দিনেই রেমিট্যান্স এলো ১৯২ কোটি ডলার

প্রকাশিত : ২৭ মে, ২০২৩, ০৯:৩১ সকাল
আপডেট : ২৭ মে, ২০২৩, ০৬:৫৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেট যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ৩ নারী নিহত, আহত ১২

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা

জেলা প্রতিনিধি: ঢাকা-সিলেট মহা সড়কের হবিগঞ্জের বাহুবল উপজেলার মৌচাক এলাকায় শুক্রবার (২৬ মে) দিবাগত রাত দেড়টার দিকে পাথর বোঝাই ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মঞ্জিলা বেগম (৪৫), তানজিলা বেগম (৩৫) ও শাহিনুর বেগম (৪৫)। নিহত সকলেই কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। তারা মাজার জিয়ারতের উদ্দেশে সিলেট যাচ্ছিলেন। বাংলানিউজ

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের ১৮ জন পিকআপ ভ্যান দিয়ে সিলেটে হজরত শাহজালাল (রহ.) এর মাজারে যাওয়ার উদ্দেশে রওয়ানা দেন। পথিমধ্যে বাহুবল উপজেলার মোহনা কমিউনিটি সেন্টারের সামনে পৌঁছলে ঢাকাগামী একটি পাথর বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন নারী মারা যান। এ ঘটনায় আরো ১৫ যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাঈনুল ইসলাম বলেন, পিকআপ ভ্যানটি কিশোরগঞ্জ থেকে সিলেটে হজরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে যাচ্ছিল। মৌচাক এলাকায় ঢাকামুখী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের তিন নারী যাত্রীর মৃত্যু হয়। এছাড়া শিশুসহ অন্তত ১০ জন আহত হন। তাদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। সম্পাদনা: মাজহারুল ইসলাম

প্রতিনিধি/এমআই/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়