শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৩, ০৪:২৮ দুপুর
আপডেট : ২৩ মার্চ, ২০২৩, ০৪:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাউদকান্দিতে অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই

পুড়ে যাওয়া ঘর

হোসাইন মোহাম্মদ দিদার, দাউদকান্দি (কুমিল্লা): উপজেলার টামটা গ্রামের মোল্লা বাড়িতে বৃহস্পতিবার চৈত্রের দাবদাহে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে পাঁচটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমান ৪০ লাখ টাকা হবে বলে ক্ষতিগ্রস্থ বসতঘর মালিকরা জানিয়েছেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস দাউদকান্দি ইউনিটের সদস্যরা তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে প্রাণপণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুন নিভাতে এসে গুরুতর আহত হয়েছেন টামটা গ্রামের বাসিন্দা বশির আহমেদ, রোজিনা আক্তার, আলাউদ্দিন মোল্লা, ইসমাইল হোসেন মোল্লা।

আহত বশির আহমেদ বলেন, সকাল সাড়ে নয়টার দিকে আলমগীর হোসেন মোল্লার বসতঘরের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। মুহুর্তের মধ্যে আলমগীর হোসেন মোল্লা, আলাউদ্দিন মোল্লা, জাহাঙ্গীর মোল্লা, মহাসীন হোসেন ও কবির হোসেনের বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

ফায়ার সার্ভিস দাউদকান্দি ইউনিটের কর্মকর্তা মো. নূর জালাল প্রধান বলেন, রাস্তা সরু হওয়ার কারণে ঘটনাস্থলে পৌঁছতে এবং পানি সংগ্রহ করতে অনেক সময় লেগেছে। আগুনে পাঁচটি বসতঘর সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে গেছে। বসতঘরগুলোর পরিবারের সদস্যরা কিছুই বের করতে পারেনি।

দাউদকান্দির ভেলানগর গ্রামের বাসিন্দা কামাল হোসেন বলেন, পবিত্র রমজান মাসকে সামনে রেখে টামটা গ্রামের পাঁচটি পরিবার আজ খোলা আকাশের নীচে বসবাস করতে হবে। পরিবারগুলোর পুনরায় বসতঘর নির্মাণ করার মতো সামর্থও নেই। সম্পাদনা: ইস্রাফিল ফকির 

প্রতিনিধি /আইএফ/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়