শিরোনাম
◈ সদরঘাটের চাপ কমাতে বসিলা থেকে শুরু হলো লঞ্চ চলাচল ◈ ক্লাস ওয়ানে নিউরোসার্জন করার চেষ্টা করছি না, সহজভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার আশ্বাস শিক্ষামন্ত্রীর ◈ কাবুলে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে পাকিস্তানের বিমান হামলা: নিহত ৪০০ ◈ বাংলাদেশের ২৫ বছরে ৩ বিলিয়ন ডলার সাশ্রয় সম্ভব নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে ◈ ১৫ বছরে দেশের ২১ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে, গ্লোবাল ফ্রড সামিটে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা, জানা গেল নেপথ্যের ‎কারন ◈ রহস্যে ঘেরা জাবি শিক্ষার্থী শারমিন হত্যা, স্বামী ফাহিম রিমান্ডে ◈ খালেদা জিয়ার কণ্ঠ নকল করে ২৬ কোটি হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার সেই প্রতারক ◈ নেতানিয়াহুর ‘মৃত্যু’র খবরে রহস্যের জট, এআই বিতর্কের পর এলো নতুন ভিডিও ◈ দেশজুড়ে ধর্মপ্রাণ মুসলমানদের ইবাদত বন্দেগিতে পালিত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৩, ১২:৩১ দুপুর
আপডেট : ৩১ জানুয়ারী, ২০২৩, ১২:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

রাবিয়া বেগম

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে আগুনে দগ্ধ হয়ে রাবিয়া বেগম নামে এক বৃদ্ধা নিহত হয়েছে। সোমবার দিবাগত রাত ২ টার দিকে উপজেলার মালিয়াট ইউনিয়নের মনোহরপুর গ্রামে ঘটনাটি ঘটে। নিহত বৃদ্ধা ওই গ্রামের মৃত ফকির আলী বিশ্বাসের স্ত্রী। 

জানা যায়, ওই বৃদ্ধা একাই তার ঘরে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে তার ঘরে আগুন লাগে। আগুনে তার বাঁশের বেড়া দিয়ে তৈরি দুই রুমের ঘরটি সম্পূর্ণ ভুস্মিভূত হয়। পরে প্রতিবেশীরা টের পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। 

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, সংবাদ পাওয়ার পর আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। তবে ঘরটি সম্পূর্ণ ভুস্মিভূত হয়ে গিয়েছিলো। পরবর্তীতে আগুনে দগ্ধ মরদেহটি উদ্ধার করি। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে/এসএ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়