শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে ১২ দিনে ৩৯১ ফ্লাইট বাতিল, আজও বাতিল ২৪টি ◈ নিখোঁজ যুক্তরাষ্ট্রের ৬ পারমাণবিক বোমা, শত্রুর হাতে পড়ার শঙ্কা ◈ সংঘাত নিরসনে ইরানকে মধ্যস্থতার প্রস্তাব দিল মিশর ◈ নকল ধরাকে কেন্দ্র করে তেজগাঁও কলেজে শিক্ষককে হামলা, থানায় মামলা ◈ চাঁদাবাজির সুনির্দিষ্ট তথ্য চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মাঠে নেমেছে গোয়েন্দা সংস্থা ◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধ: তেলকে অস্ত্র বানাতে চাইছে ইরান ◈ নতুন নোট বেশি দামে বিক্রি কি শরিয়তসম্মত? ◈ ইরানে সবচেয়ে তীব্র হামলা হবে আজ: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে, গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী ◈ পররাষ্ট্রমন্ত্রীকে পদায়নে চিঠি দেয়ার ঘটনায় পদ হারালেন জামায়াত আমিরের সেই উপদেষ্টা!

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২২, ০৫:১৭ বিকাল
আপডেট : ২৭ নভেম্বর, ২০২২, ০৫:১৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বোমা বিস্ফোরিত হয়ে জাফলংয়ে শিশু শিক্ষার্থীর মৃত্যু

বোমা বিস্ফোরিত হয়ে জাফলংয়ে শিশু শিক্ষার্থীর মৃত্যু

শাহ আলম, গোয়াইনঘাট (সিলেট) : ভারতের এলসি পাথরের সাথে আসা বোমা বিস্ফোরিত হয়ে জাফলংয়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত ওই শিশুর নাম জুয়েল মিয়া (১০)। সে উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের মোহাম্মদপুর এলাকার ময়না মিয়ার ছেলে এবং স্থানীয় মাদ্রাসার শিশু শ্রেণির ছাত্র। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ময়না মিয়ার বসতঘরে এ ঘটনা ঘটে।

জানা যায়, জুয়েলের বাবা ময়না মিয়া ও মা জোসনা বেগম দীর্ঘদিন ধরে জাফলংয়ের একটি কলোনীতে ভাড়া বাসায় থাকতেন। তারা স্বামী-স্ত্রী দুজনই ভারত থেকে এলসির মাধ্যমে দেশে আনা পাথর ভাঙার কাজ করতেন।

শনিবার সন্ধ্যায় শিশুটি এলসি পাথর থেকে কুড়িয়ে পাওয়া খেলনা সদৃশ্য সংযুক্ত বস্তুটি বাড়িতে নিয়ে গিয়ে খেলা করছিল। ওই তারে মুঠোফোনের একটি ব্যাটারি সংযোগ দেওয়ার চেষ্টা করছিল জুয়েল। এ সময় হঠাৎই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে জুয়েলের মুখ গভীরভাবে আঘাত প্রাপ্ত হয়।

এ সময় তার বাবা-মাসহ আশপাশের প্রতিবেশীরা বিকট শব্দ শুনে এগিয়ে গিয়ে দেখতে পায় রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতে পড়ে আছে শিশু জুয়েল। পরে তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক জুয়েলকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ধারণা করছে, ভারত থেকে এলসির মাধ্যমে নিয়ে আসা পাথরের সঙ্গে কোনো বিস্ফোরক ভুলবশত এসেছিল। যেটি ওই শিশু কুড়িয়ে পেয়েছিল। খেলনা সদৃশ্য ওই বস্তুটি বিস্ফোরক হতে পারে। সেটিই বিস্ফোরিত হয়ে এমন ঘটনা ঘটেছে।

খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিওমেক হাসপাতালে প্রেরণ করেন। স্থানীয় লোকজনের সাথে আলাপকালে জানাযায় এরআগেও প্রায় ৪-৫ বছর পূর্বে তামাবিলে এলসি পাথর লোড-আনলোড করার সময় এমন এক বস্তুর বিস্ফোরণে এক শ্রমিক গুরুতর আহত হয়েছিলেন।

এ দিকে ঘটনার খবর পেয়ে সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ সেলিম, গোয়াইনঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে. এম নজরুলসহ পিবিআই ও সিআইডির একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম. নজরুল বলেন, পাথর শ্রমিক ও ব্যবসায়ীরা বলছেন ভারত থেকে এলসির মাধ্যমে নিয়ে আসা পাথরে সঙ্গে হঠাৎই বিস্ফোরক জাতীয় বস্তু চলে আসে। যেগুলো ওই দেশে পাথর ভাঙার কাজে ব্যবহৃত হয়। সেরকম একটি বস্তু শিশুটির হাতে বিস্ফোরিত হয়ে এমন ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে পুলিশের একাধিক টিম তদন্ত করছে।

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়