শিরোনাম
◈ ‘শত্রুরা এমন জবাব পাবে, যা কল্পনাও করতে পারবে না’: ইরানের হুঁশিয়ারি ◈ গভীর রা‌তে রিয়াল মা‌দ্রিদের মু‌খোমু‌খি বা‌র্সেে‌লোনা ◈ নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে তেল আবিবে বিক্ষোভ ◈ শাহজালালে স্বর্ণ উদ্ধার: মেকানিক-হেলপারের মোবাইলে চাঞ্চল্যকর আলামত ◈ যানজট কমাতে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু নির্মাণে এগোচ্ছে সরকার, শুরু সম্ভাব্যতা সমীক্ষা ◈ নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপের দল ঘোষণা করলো বি‌সি‌বি ◈ ৭ জানুয়া‌রিএশিয়ান কাপ শুরু, একই গ্রুপে কাতার-জাপান, সহজ গ্রুপে সৌদি আরব ◈ মব কালচার, অনলাইন জুয়া ও সাইবার অপরাধ দমনে নতুন আইনের উদ্যোগ ◈ আপিল বিভাগে আইভীর জামিন বহাল, মুক্তিতে বাধা নেই ◈ সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে জামিন দিয়েছেন হাইকোর্ট

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২২, ০৩:৩৬ দুপুর
আপডেট : ২৬ নভেম্বর, ২০২২, ০৩:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীর তেজগাঁওয়ে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

মরদেহ

মোস্তাফিজুর রহমান: রাজধানীর তেজগাঁও তেজতুরি বাজার এলাকায় গাছ থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের নাম সাইমুদ্দিন সানি (২২)। পেশায় তিনি ডিপিডিসের ঠিকাদারের অধীনস্থ শ্রমিক ছিলেন।

শনিবার দুপুর ১১ টায় তেজতুরি বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

হাসপাতালে নিয়ে আসা সহকারী প্রকৌশলী মুক্তাদির ও সহকর্মী নুরুজ্জামান বলেন, বেলা ১১টার পশ্চিম তেজতুরি বাজার মসজিদের পাশে মই দিয়ে গাছে বিদ্যুৎ লাইনের উপরে গাছ কেটে পরিষ্কার করার সময় উপর থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে দুপুর সাড়ে বারোটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন তেজগাঁও থানার উপপরিদর্শক এসআই মোঃ রেজাউল। তিনি বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

নিহতের গ্রামের বাড়ি সিলেট জেলার জালালাবাদ উজান মৃরেগাঁও গ্রামে। তার বাবার নাম ছোমাদ আলী। সবশেষ তিনি আমুলিয়া বন্ধন সিটি ডেমরায় থাকতেন।

এমআর/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়