শিরোনাম
◈ শেখ হাসিনাকে ঘিরে ঢাকা-দিল্লির ‘ছায়াযুদ্ধ’, ত্রিমুখী সংকটে ভারত ◈ চাল উৎপাদনে রেকর্ড গড়েও মহাসংকটে ভারত, নেপথ্যে কী? ◈ মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৫ ◈ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের নতুন নির্দেশনা ◈ ট্রাক উল্টে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৯ কিলোমিটারজুড়ে তীব্র যানজট ◈ কুমিল্লায় সাবেক সংসদ সদস্য বাহারের বাড়িতে আগুন ◈ জাপানে শুল্ক ছাড়াই রপ্তানি করা যাবে বাংলাদেশের ৭ হাজার ৩৭৯ পণ্য ◈ এবার দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মডেল মেঘনা আলমকে দুদকে তলব ◈ বিনিয়োগে অনিশ্চয়তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির প্রভাব, কমছে শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানি ◈ মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২২, ০৫:১৩ বিকাল
আপডেট : ২৫ নভেম্বর, ২০২২, ০৪:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টিউশনি শেষে ফেরার পথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবসার জুয়েল নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে শহরের সড়ক উন্নয়ন ও গণপূর্ত বিভাগের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আবসার জুয়েলের বাড়ি কক্সবাজার জেলায় বলে জানা গেছে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নবীন হোসেন জানান, আবসার জুয়েল শহরের নতুন বাসস্ট্যান্ডে থেকে টিউশনি শেষ করে বিশ্ববিদ্যালয়ে ফিরছিলেন। পথে শহরের গণপূর্ত বিভাগের সামনে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তার মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

  • সর্বশেষ