শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২২, ১১:০৬ রাত
আপডেট : ০৮ অক্টোবর, ২০২২, ০৬:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যশোরে ট্রাক চাপায় ৩ বন্ধু নিহত

নিজস্ব প্রতিবেদক: যশোরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী কলেজছাত্র ৩ বন্ধু নিহত হয়েছেন। জেলার বেনাপোল মহাসড়কের নতুনহাট গাজীর দরগা এলাকায় শুক্রবার রাত পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- যশোর সদর উপজেলার বাজে দুর্গাপুর গ্রামের আলমগীরের ছেলে সালমান (২১), একই গ্রামের নাদিরের ছেলে আরমান (২০), একই উপজেলার এড়ান্দা গ্রামের সাইফুলের ছেলে আসিফ (২০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত পৌনে ৯টার দিকে যশোর বেনাপোল সড়কের নতুনহাট গাজীর দরগা এলাকায় ট্রাকচাপায় ৩ জন নিহত হয়েছে। ঘটনাস্থলে আসিফ ও আরমান নিহত হয় এবং সালমান যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহত হয়েছে।

নাভারন হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ট্রাক চাপা দিয়ে চলে গেলে ঘটনাস্থলে দুজন নিহত হয়। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়