শিরোনাম
◈ ষড়যন্ত্রে ক্ষমতা কুক্ষিগত করতে বিভ্রান্তি ছড়াচ্ছে বিরোধীরা: তারেক রহমান ◈ উত্থান থেকে পতন: শেখ হাসিনার দীর্ঘ রাজনৈতিক পথচলা, বিতর্ক ও অনিশ্চিত ভবিষ্যৎ ◈ যে কারণে ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র, জানালেন ডোনাল্ড ট্রাম্প ◈ এনদ্রিক দাপ‌টে পিএসজির বিরু‌দ্ধে জিত‌লো অ‌লি‌ম্পিক লিওঁ  ◈ মধ্যপ্রাচ্য সংকট: যুদ্ধবিরতি ও হরমুজ নিরাপত্তায় একমত চীন ও সৌদি আরব ◈ পাচারের টাকা ফেরত এনে ফ্যামিলি-কৃষক কার্ডে বিতরণের ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ রেমিট্যান্সে শক্তিশালী প্রবৃদ্ধি, ১৯ দিনে ২.১২ বিলিয়ন ডলার ◈ আদালত হয়রানির জায়গা নয়, মানুষের আস্থার জায়গা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পৌরসভা প্রতিষ্ঠার দেড়শ বছরে সিটি করপোরেশন পেল বগুড়া ◈ তৌকীর হল প্রথম ‘ভিলেন’, আমাকে অনেক কাঁদিয়েছে, এতো কান্না আমার জীবনে আমি কাঁদিনি: আবুল হায়াত (ভিডিও)

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২২, ০৪:২৬ দুপুর
আপডেট : ০৬ অক্টোবর, ২০২২, ০৪:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিকআপের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার 

মাহফুজুর রহমান, ঝিনাইদহ: ঝিনাইদহে পিকআপের ধাক্কায় শিরিন খাতুন (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে সদর উপজেলার পাঁচমাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তিনি পোড়াহাটি গ্রামের মৃত মহিউদ্দীন বিশ্বাসের স্ত্রী।

ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, সকালে গোয়ালপাড়া এলাকায় বোনের বাড়ি থেকে হেটে নিজ বাড়িতে ফিরছিলেন শিরিন।

পথিমধ্যে পাঁচমাইল নামক স্থানে পৌছালে মাগুরা থেকে ঝিনাইদহের দিকে আসা একটি পিকআপ তাকে পিছন দিক থেকে ধাক্কা দেয়ে।

এতে তিনি রাস্তার পাশে উল্টে পড়েন। ঘটনাস্থলেই মৃত্যু হয় বৃদ্ধার। পিকআপটিকে আটক করেছে হাইওয়ে থানা পুলিশ। এ এইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়