শিরোনাম
◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২২, ১১:৫১ দুপুর
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২২, ১১:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে

মোস্তাফিজুর রহমনা: রাজধানীর শাহবাগ থানাধীন বুয়েট মোর এলাকায়  ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতের নাম মোঃ সোহেল (৩৮) ও আহত তার বন্ধু মোঃ সালউদ্দিন (৪০) উভয়ী গার্মেন্টস স্টক লট ব্যবসায়ী। সাভারে কাজ শেষে রাতে নারায়নগঞ্জে বাড়িতে ফিরার পথে দূর্ঘটনার শিকার হন তারা।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) কাওছার আহামেদ ভুইয়া বলেন, রাতে শাহবাগ থানাধীন  বুয়েটের সড়কে রংপাশ দিয়ে বালুবাহী ট্রাক একটি মোটরসাইকেলকে মুখোমুখি ধাক্কা দেয়, এতে ঘটনাস্থলে মোটরসাইকেলে থাকা দু'জনের মধ্যে একজন ঘটনাস্থলে প্রাণ হারান। অপরজনকে গুরতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ট্রাক ফেলে চালক, হেলপার পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারের জন্য চলছে।

নিহতের স্বজনদের বরাদ দিয়ে এস আই আরও বলেন, নিহত সোহেল ও সালাউদ্দিন দুজনেই সম্পর্কে বন্ধু,তারা গার্মেন্টস স্টকলডের ব্যাবসায়ী। 

বকশি বাজার থেকে পলাশী যাওয়ার (বুয়েট) সড়কে কোনো বড় যানবাহন যেন না যেতে পারে সে জন্য সড়কের প্রবেশ পথে সড়কের উপর দিয়ে লোহা পাইপ লাগানো রয়েছে। তাই ট্রাকটি, যানবাহন আসার রাস্তা (রংপাশ) দিয়ে ডুকে যায়। সে সময়ে মোটরসাইকেলটি আসছিল, এতে মুখোমুখি সংঘর্ষের ঘটনা টি ঘটে।

মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। নারায়ণগঞ্জ রুস্তমপুরের হাজি রওশন আলীর ছেলে সোহেল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়