শিরোনাম
◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২৬, ০৭:৪২ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় লরি চাপায় স্কুল ছাত্র নিহত

শাহাজাদা এমরান, স্টাফ রিপোর্টার,কুমিল্লা : কুমিল্লার চৌদ্দগ্রামে স্কুলে যাওয়ার পথে লরি চাপায় এক স্কুল ছাত্র নিহত ও অপর এক ছাত্রী গুরুতর আহত হয়েছে। শনিবার ( ০৪ এপ্রিল) সকাল সাড়ে নয়টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জিহান আমানগন্ডা গ্রামের উত্তর পাড়ার সাধু বাড়ির কুয়েত প্রবাসী আবুল হাশেমের ছেলে জিহান হোসাইন(১০)। আহত ছাত্রী একই বাড়ির আবু তাহেরের মেয়ে একই শ্রেণীর ছাত্রী তানিসা আক্তার(১১)। তথ্যটি দুপুরে নিশ্চিত করেছেন নিহতের চাচা আবুল কাশেম। 

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় শনিবার সকাল সাড়ে নয়টায় আমানগন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র জিহান হোসাইন ও ছাত্রী তানিসা আক্তার বিদ্যালয়ের উদ্দেশ্যে মহাসড়কের চট্টগ্রামমুখী সড়কের পশ্চিম পাশ দিয়ে হেটে যাচ্ছিল। হঠাৎ একটি লরি(চট্টমেট্রো-ঢ-৮১-৪৩৯৮) নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে জিহান হোসাইন নিহত ও তানিসা আক্তার গুরুতর আহত হয়। খবর পেয়ে মিয়াবাজার হাইওয়ে থানার পুলিশ ও চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত ছাত্রীকে উদ্ধার শেষে হাসপাতালে নিয়ে যায়। পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ির একাংশ উদ্ধার শেষে থানায় নিয়ে যায়। 

মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ সাহাব উদ্দিন বলেন, চালক ঘুমিয়ে ছিলো হেলপার লরি গাড়ি চালাতে গিয়ে উল্টে মহাসড়কে পাশে পড়ে একজন স্কুল ছাত্র নিহত হয়েছে। ‘পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ি উদ্ধার করেছে। যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে’।

  • সর্বশেষ
  • জনপ্রিয়