শিরোনাম
◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত ◈ গরুর মাংসের কেজি ২৫০ টাকা করতে জীবিত গরু ও হালাল মাংস আমদানির দাবি ◈ সরকারিভাবে এখন থেকে পালিত হবে ৯২টি জাতীয় ও আন্তর্জাতিক দিবস ◈ ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা দাবি যৌতুক নয়, হাইকোর্টে খালাস পেলেন দণ্ডপ্রাপ্ত স্বামী ◈ কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেগা প্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি হোক পারস্পরিক মর্যাদা ও জনস্বার্থ: রিয়াজ হামিদুল্লাহ ◈ সোবহানার সেঞ্চুরি কা‌জে আস‌লো না, বাংলাদেশ নারী দল‌কে বড় ব‌্যবধা‌নে হা‌রি‌য়ে সি‌রিজ জিত‌লো অ‌স্ট্রেলিয়া ◈ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, এক দিনে হাসপাতালে ভর্তি রেকর্ড ২১৯৩ জন ◈ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাংচুর: ১ কোটি টাকায় সন্ত্রাসী ভাড়া করা হয়, তদন্তে চাঞ্চল্যকর তথ্য

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২৪, ০৫:৩৮ বিকাল
আপডেট : ২৫ মার্চ, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোপালগঞ্জে বাস ও ট্রাকের মাঝে চাপা পড়ে দুই সহোদরসহ নিহত ৪

সাবেত আহমেদ, গোপালগঞ্জ: [২] গোপালগঞ্জের মুকসুদপুরে বাস ও ট্রাকের মাঝে চাপা পড়ে ইজিবাইকের যাত্রী দুই সহোদরসহ চারজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো ১৮ জন।

[৩] ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ মো. খায়রুল আনাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের রাঘদী ইউনিয়নের ডোমরাকান্দিতে এ দুর্ঘটনা ঘটে।

[৪] নিহতরা হলেন, মুকসুদপুর উপজেলার বরইতলা বিশম্ভরদী গ্রামের আবু রায়হান শেখের দুই ছেলে আবুল বশার শেখ (৪০) ও আবুল খায়ের শেখ (৩৫), একই গ্রামের চুন্নু শেখের ছেলে হাসান শেখ (২৯) এবং দিগনগর গ্রামের আবুল কালামের ছেলে ইয়ার ইয়ার আলী (৩৮)। 

[৫] ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আবু সাঈদ মো. খায়রুল আনাম জানান, ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ মো. খায়রুল আনাম জানান, বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি বাস একই দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে যায়। এসময় বাস ও ট্রাকের মাঝে চাপা পড়ে এবং বাসটি মাহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের দুই যাত্রী আবুল বশার শেখ ও আবুল খায়ের শেখ নিহত হন। 

[৬] খবর পেয়ে পুলিশ, ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং আহত ২০ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ ও রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইয়ার আলী ও ইজিবাইক চালক হাসান শেখ মারা যায়।

[৭] তিনি আরো জানান, এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা না গেলেও ঘাতক বাস ও ট্রাক আটক করা হয়েছে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

 

  • সর্বশেষ