শিরোনাম
◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের ◈ ভোটের পর নতুন সরকারের সম্ভাব্য চ্যালেঞ্জ আসলে কোনগুলো ◈ পে স্কেল বাস্তবায়নে সময় লাগবে, তবে সিদ্ধান্ত অপরিবর্তনীয়: সালেহউদ্দিন আহমেদ ◈ এস আলমের মামলায় ব্রিটিশ ল ফার্ম নিয়োগ, ঘণ্টায় ব্যয় দেড় লাখ টাকা ◈ নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান ◈ সরকারী আদেশে বিমানের নতুন এমডি হিসেবে দায়িত্ব নিলেন হুমায়রা সুলতানা

প্রকাশিত : ০৯ জুন, ২০২৪, ০৫:৪৩ বিকাল
আপডেট : ০৯ জুন, ২০২৪, ০৫:৪৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুলনায় সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

জাফর ইকবাল, খুলনা: [২] খুলনার ডুমুরিয়া উপজেলায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কে যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন।

[৩] রোববার (৯ জুন) দুপুর আড়াইটার দিকে মেছাঘোনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

[৪] বিষয়টি নিশ্চিত করেছেন খর্ণিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মুন্সী পারভেজ হাসান। তিনি জানান, দুপুর আড়াইটার দিকে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাসের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়।

[৫] প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, প্রাইভেট কারটি একটি পিকআপকে অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। মুহূর্তেই রাস্তার দুই পাশে প্রাইভেটকার ও বাসটি ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের চালকসহ দুইজনের মৃত্যু হয়। এসময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় প্রাইভেটকারের এক যাত্রীকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।

[৬] খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় বাসের ২ যাত্রী সামান্য আহত হন। ঘটনার পর থেকে বাসের চালক ও হেলপার পলাতক আছেন।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়