শিরোনাম
◈ বাংলাদেশের ভোট নিয়ে যা বললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (ভিডিও) ◈ কেমন হলো তারেক রহমানের মন্ত্রিসভা ◈ ‌বেন‌ফিকার বর্ণবাদী আচর‌ণে ১১ মিনিট খেলা বন্ধ, ভিনিসিউসের গোলে রিয়াল মা‌দ্রিদের জয় ◈ ‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ শেষে ওয়ান‌ডে সি‌রিজ খেল‌তে বাংলাদেশ সফ‌রে আসবে পাকিস্তান ◈ বিশ্বকা‌পের সুপার এইটে নিশ্চিত ছয় দল, বাকি দুই জায়গার জন্য লড়াইয়ে ভারতসহ তিন দল ◈ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ ◈ আজ জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা ◈ খেলোয়াড়দের আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব : আমিনুল হক ◈ মধ্যপ্রাচ্যে একদিনে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রিসভা থেকে বাদ পড়ল নোয়াখালী

প্রকাশিত : ১৬ মে, ২০২৪, ০১:০৩ দুপুর
আপডেট : ১৬ মে, ২০২৪, ০১:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ার নন্দীগ্রামে পিকআপের ধাক্কায় বৃদ্ধ নিহত

জিল্লুর রয়েল, নন্দীগ্রাম: [২] বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট বাসস্ট্যান্ডে পিকআপের ধাক্কায় আলহাজ্ব মোসলেম উদ্দিন (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। 

[৩] গতকাল বুধবার (১৫ মে) রাত ৯টার দিকে কুন্দারহাট বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। 

[৪] নিহত মোসলেম উদ্দিন নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কালাইচাপড় গ্রামের মৃত ছহির উদ্দিনের ছেলে।

[৫] প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে কুন্দারহাট বাসস্ট্যান্ড থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য রাস্তা পারাপার হচ্ছিলো মোসলেম উদ্দিন। সেসময় নাটোর থেকে বগুড়াগামী একটি পিকআপ তাকে ধাক্কা দিলে ঘনাস্থলেই সে নিহত হয়। এ দুর্ঘটনায় পিকআপ চালককে আটক করেছে কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশ। 

[৬] কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্বাস আলী জানান, একটি পিকআপের ধাক্কায় মোসলেম উদ্দিন নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। পিকআপ চালক ও পিকআপটি কুন্দারহাট হাইওয়ে থানা হেফাজতে নেওয়া হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়