শিরোনাম
◈ আটলান্টিক মহাসাগরের বুকে ভেসে চলা একটি বিলাসবহুল প্রমোদতরী হঠাৎ ছড়িয়ে পড়েছে রহস্যময় ভাইরাস, ৩ জনের মৃত্যু ◈ ল্যানসেট গ্লোবাল হেলথ এর রি‌পোর্ট : মার্কিন নিষেধাজ্ঞায় প্রতি বছর বিশ্বে সা‌ড়ে ৫ লাখ মানুষের প্রাণহানি ◈ অ্যাক্সিওসের দা‌বি: ইরানের প্রস্তাবের জবাবে যুক্তরাষ্ট্র নতুন খসড়া পাঠিয়েছে ◈ লা লিগায় জিত‌লো রিয়াল মা‌দ্রিদ, শি‌রোপা জ‌য়ে অ‌পেক্ষা বাড়‌লো বা‌র্সেলোনার ◈ আজ ৪ মে ২০২৬ দেশের বাজারে ২২ ক্যারেট স্বর্ণের ভরির দাম যা জানাগেল ◈ লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করলো ম্যান‌চেস্টার ইউনাইটেড ◈ উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের নিয়ে সরকারের নতুন নির্দেশনা ◈ নির্বাচনের ভোট গণনা চলছে: ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি এগিয়ে ১৬২ আসনে, তৃণমূল ১১৫ ◈ রাজধানীতে নতুন আতঙ্ক ছিনতাই ◈ ললিত মোদির দখলে ক্রিকেটের রত্নভাণ্ডার!

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২৪, ০৮:০৫ রাত
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৪, ০৮:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীতে পাহাড়ি এলাকায় ছড়ার পানিতে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

কল‌্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম): [২] চট্টগ্রামের বাঁশখালীর বৈলছড়ি পাহাড়ি এলাকায় ছড়ার পানিতে পড়ে শামিমা সুলতানা (১২) না‌মে পঞ্চম শ্রেনীর  মাদ্রাসা পড়ুয়া ছাত্রীর মৃত্যু হ‌য়ে‌ছে। 

[৩] শুক্রবার (১৯এ‌প্রিল) দুপু‌রে বৈলছড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড পূর্ব পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘ‌টে ব‌লে স্থানীয় ও পা‌রিবা‌রিক সু‌ত্রে জানা যায়। 

[৫] জানা যায়, শুক্রবার মাদ্রাসা বন্ধ থাকায় দারুল হুদা মহিলা বালক-বালিকা মাদ্রাসার পঞ্চম শ্রেণী পড়ুয়া ছাত্রী শামিমা সুলতানা (১২) পাহা‌ড়ে ধান চা‌ষে কর্মরত পিতা দেলোয়ার হোসেনের জন‌্য ভাত নি‌য়ে পাহাড়ি এলাকায় যায়। সেখান থে‌কে ফেরার প‌থে পাহা‌ড়ি এলাকায় বো‌রো ধান চাষ করার জন‌্য জ‌মি‌য়ে রাখা পা‌নি‌তে প‌ড়ে যায়। প্রত‌্যক্ষদর্শীরা ‌দেখ‌তে পে‌য়ে তা‌কে উদ্ধার ক‌রে স্থানীয় হাসপাতা‌লে নি‌য়ে গে‌লে কর্তব‌্যরত চি‌কিৎসক মৃত ঘোষনা ক‌রে ।

[৬] বৈলছড়ী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ কফিল উদ্দিন বলেন, ঘটনা‌টি দুঃখ জনক। কোন পিতা মাতার ছোট শিশুকে একা একা এমন স্থা‌নে পাঠা‌নো উ‌চিত নয় ব‌লে তি‌নি অভিমত ব‌্যক্ত ক‌রেন। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/আরএম

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়