শিরোনাম
◈ জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর: প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ ◈ কুষ্টিয়ায় 'পীর' হত্যার ঘটনায় নেই কোনো গ্রেফতার, পু‌লিশ বল‌ছে আসামী খু‌ঁজে পা‌চ্ছি না ◈ নিউজিল্যান্ডের বিরু‌দ্ধে সিরিজে শুভ সূচনা আমার প্রথম উদ্দেশ‌্য : মে‌হে‌দি মিরাজ ◈ বার কাউন্সিল নির্বাচন : পেছানো হয়েছে আইনজীবীদের অনুরোধে: সংসদে আইনমন্ত্রী ◈ হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ৮ শিশুর মৃত্যু ◈ স্বর্ণের দামে বিয়ের ঐতিহ্যে ধাক্কা, দক্ষিণ এশিয়ায় গয়নার বদলে কৃত্রিম বিকল্পের দিকে ঝুঁকছেন মানুষ! ◈ এসএসসি পরীক্ষায় ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয় ◈ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে যাচ্ছে সোনা, আসছে মাদক! ◈ বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস বেশি কেন? ◈ কাতার প্রস্তাবসহ সব পরিকল্পনা নাকচ, শেখ হাসিনার অনড় অবস্থানে আওয়ামী লীগ পুনর্গঠন অনিশ্চিত

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২৩, ০২:৪৪ রাত
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২৩, ০১:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার ১১ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত মাইক্রোসফটের

মাইক্রোসফট

অনলাইন ডেস্ক: গুগল, টুইটার, অ্যামাজন, ফেসবুকের পর এবার মাইক্রোসফট! নতুন বছরের শুরুতেই প্রায় ১১ হাজার কর্মী ছাঁটাই করার পরিকল্পনা করেছে বহুজাতিক সংস্থাটি। ধনকুবের বিল গেটস প্রতিষ্ঠিত সংস্থাটি এখনও এ বিষয়ে মুখ না খুললেও সংবাদ সংস্থা রয়টার্স ও ব্লুমবার্গ সম্প্রতি এ খবর প্রকাশ্যে আনে।

সংবাদ সংস্থাগুলো জানায়, সারা বিশ্বে মাইক্রোসফটের মোট কর্মী সংখ্যার অন্তত ৫ শতাংশের কাজ যেতে চলেছে। ওই সূত্র মারফতই জানা গেছে, এ যাত্রায় মূলত কোপ পড়তে চলেছে ইঞ্জিনিয়ারিং এবং মানবসম্পদ বিভাগে কাজ করা কর্মীদের ওপরই।

এর আগে ২০২২ সালেও ১ হাজার কর্মী ছাঁটাই করেছিল মাইক্রোসফট। সংস্থার ২ লাখ কর্মীর মধ্যে সে যাত্রায় কাজ খুইয়েছিলেন ১ শতাংশ কর্মী। কিন্তু সাম্প্রতিককালের মধ্যে এত কর্মীকে ছাঁটাই করার পরিকল্পনা আগে নেয়নি মাইক্রোসফট। ব্রিটেনের স্কাই নিউজ জানায়, ৫ শতাংশ কর্মীকে ছাঁটাই করার লক্ষ্য নিয়েই এগোচ্ছে মাইক্রোসফট।

প্রসঙ্গত, কিছু দিন আগেই আবার কর্মী সঙ্কোচন করার কথা ঘোষণা করেন অ্যামাজনের সিইও অ্যান্ডি জেসি। গত বছরই প্রায় ১৮ হাজার কর্মী ছাঁটাই করেছিল অ্যামাজন। ফেসবুকের নিয়ন্ত্রক সংস্থা মেটা ১১ হাজার কর্মী ছাঁটাই করে। আর টুইটারের মালিকানা পেয়েই ধনকুবের ইলন মাস্ক সংস্থার ৫০ শতাংশ কর্মীকেই পদত্যাগ করতে বাধ্য করেন।

অর্থনৈতিক মহলের একাংশের অনুমান, বিশ্বের রাজনৈতিক ডামাডোল এবং ইউরোপ-আমেরিকায় মুদ্রাস্ফীতির কারণে ২০২৩ সালে সংস্থাগুলো আবার বড়সংখ্যক কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে।

এমএএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়