শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৩৯ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন ভোটার আইডি কার্ড ঘড়ে বসেই অনলাইনেই ডাউনলোড করুন

জাতীয় পরিচয়পত্র (ভোটার আইডি) শুধু পরিচয়ের প্রমাণ নয়—এটা ছাড়া পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ব্যাংক অ্যাকাউন্ট, বিকাশ-নগদ ব্যবহার থেকে শুরু করে মোবাইলের সিম কিনতেও ঝামেলায় পড়তে হয়।

আপনি যদি নতুন ভোটার হয়ে থাকেন এবং ছবি ও আঙুলের ছাপ দিয়ে এসেছেন, কিন্তু এখনো কার্ড হাতে পাননি, তাহলে চিন্তার কিছু নেই। এখন বাড়িতে বসেই অনলাইনে আইডি কার্ডের ডিজিটাল কপি ডাউনলোড করতে পারবেন।

চলুন ধাপে ধাপে জেনে নিই কিভাবে নতুন ভোটার আইডি কার্ড ডাউনলোড করবেন মাত্র কয়েক মিনিটে।

কী লাগবে
- ভোটার নিবন্ধনের সময় পাওয়া ফরম নম্বর (যার শুরুতে NIDFN লিখতে হবে)

- জন্মতারিখ

- নিবন্ধনের সময় দেওয়া মোবাইল নম্বর

- স্মার্টফোনে NID Wallet App (ফেস ভেরিফিকেশনের জন্য)

নতুন ভোটার আইডি কার্ড ডাউনলোড করবেন যেভাবে:

১. প্রথমে ওয়েবসাইটে যান: https://services.nidw.gov.bd/nid-pub/

২. Register বা ‘নিবন্ধন’ বাটনে ক্লিক করুন।

৩. প্রয়োজনীয় তথ্য দিন:

- ফরম নম্বর (যেমন: NIDFN123456789)

- জন্মতারিখ

- নিচে থাকা ভেরিফিকেশন কোডটি লিখে Submit করুন।

৪. ঠিকানা দিন: আপনার বর্তমান ও স্থায়ী ঠিকানা লিখুন।

৫. মোবাইল নম্বর ভেরিফাই করুন:

- আপনার মোবাইলে একটি OTP (একবার ব্যবহারযোগ্য কোড) যাবে।

- এই কোডটি দিয়ে মোবাইল নম্বর নিশ্চিত করুন।

- প্রয়োজনে মোবাইল নম্বর পরিবর্তন করতে পারবেন।

৬. ফেস ভেরিফিকেশন করুন:

- এবার আপনাকে ফেস ভেরিফিকেশন করতে বলা হবে।

এজন্য আপনার মোবাইলে NID Wallet App থাকতে হবে। অ্যাপে গিয়ে নির্দিষ্ট নির্দেশনা অনুসরণ করে ফেস স্ক্যান করুন।

৭. কাজ শেষ! এখন ড্যাশবোর্ডে প্রবেশ করুন।

ভেরিফিকেশন শেষ হলে আপনি NID সেবা ড্যাশবোর্ডে ঢুকতে পারবেন। নিচের দিকে Download অপশন থেকে আপনার জাতীয় পরিচয়পত্রের PDF কপি ডাউনলোড করতে পারবেন।

কিছু গুরুত্বপূর্ণ টিপস
- ফরম নম্বর না থাকলে নিবন্ধনের সময় মোবাইলে আসা SMS-এ দেওয়া ID নম্বর ব্যবহার করতে পারেন।

- ফেস ভেরিফিকেশন না করলে ডাউনলোড সম্ভব নয়।

- ডাউনলোড করা কপি সরকারি কাজে প্রাথমিকভাবে ব্যবহার করা যায়, তবে স্মার্ট কার্ড পেতে কিছু সময় লাগতে পারে।

সমস্যায় পড়লে কী করবেন?

ওয়েবসাইটে লগইন করতে সমস্যা হলে আবার চেষ্টা করুন বা লোকাল ইসি অফিসে যোগাযোগ করুন। প্রয়োজনে NID Helpline (১০৫)–এ ফোন করে সহায়তা নিতে পারেন।

জাতীয় পরিচয়পত্রের ডিজিটাল কপি এখন হাতের মুঠোয়। আর অপেক্ষা নয়—আপনার আইডি এখন নিজেই ডাউনলোড করুন, নিরাপদ থাকুন, সচেতন থাকুন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়