শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২৩, ০২:২৯ দুপুর
আপডেট : ১১ ডিসেম্বর, ২০২৩, ০২:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লা লিগায় গ্যালারিতে দর্শকের মৃত্যু, পরিত্যক্ত হলো ম্যাচ

স্পোর্টস ডেস্ক: ফুটবল মাঠে ও গ্যালারিতে নানা ধরনের ঘটনার সাক্ষী হয়ে থাকে দর্শকরা। তবে এবার নতুন খারাপ ঘটনার সাক্ষী হলেন স্প্যানিশ দর্শকরা। লা লিগার ম্যাচে গ্যালারিতে দর্শকের মৃত্যুর ঘটনার ঘটেছে।

রোববার লা লিগায় ঘরের মাঠে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে খেলতে নেমেছিল গ্রানাদা। তবে শেষ পর্যন্ত ম্যাচটি মাঠে গড়ানোর আগেই তা পরিত্যক্ত ঘোষণা করা হয়। ম্যাচ চলাকালে গ্যালারিতে অসুস্থ হয়ে পড়েন এক সমর্থক। পরে সেখানেই মারা যান তিনি। যে কারণে বাতিল করা হয় ম্যাচটি।

জানা গেছে, ম্যাচের ১৮তম মিনিটে গ্যালারি থেকে জরুরি চিকিৎসাসেবা প্রয়োজন এমন আহ্বান ভেসে আসছিল। বিষয়টি ক্লাব কর্মকর্তাদের জানান বিলবাওয়ের গোলরক্ষক উনাই সিমোন। এরপরই ম্যাচটি থামিয়ে দেন রেফারি। সূত্র; মার্কা

তবে ম্যাচ বন্ধ হওয়ার পরপরও প্রায় ২০ মিনিট মাঠেই ছিলেন দুই দলের ফুটবলাররা। এরপরে ড্রেসিংরুমে ফেরেন তারা। এরপরই ঘোষণা দিয়ে দর্শকদের স্টেডিয়াম ছাড়ার অনুরোধ করা হয়।
এ ঘটনায় লা-লিগা কর্তৃপক্ষ জানিয়েছে, একজন দর্শকের মৃত্যুর কারণেই ম্যাচটি বাতিল করা হয়েছে। ম্যাচটি পরে আবার কখন হবে, তা জানিয়ে দেওয়া হবে।

এদিকে এক বিবৃতিতে গ্রানাদা জানিয়েছে, যে সমর্থক মারা গেছেন, ক্লাবটির সিজন টিকিটধারী ছিলেন তিনি। রিপোর্ট: সাঈদুর রহমান

  • সর্বশেষ
  • জনপ্রিয়