শিরোনাম
◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের ◈ ভোটের পর নতুন সরকারের সম্ভাব্য চ্যালেঞ্জ আসলে কোনগুলো ◈ পে স্কেল বাস্তবায়নে সময় লাগবে, তবে সিদ্ধান্ত অপরিবর্তনীয়: সালেহউদ্দিন আহমেদ ◈ এস আলমের মামলায় ব্রিটিশ ল ফার্ম নিয়োগ, ঘণ্টায় ব্যয় দেড় লাখ টাকা ◈ নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান ◈ সরকারী আদেশে বিমানের নতুন এমডি হিসেবে দায়িত্ব নিলেন হুমায়রা সুলতানা

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৩, ১০:১৮ দুপুর
আপডেট : ২১ নভেম্বর, ২০২৩, ১০:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়ার কাছে ভারতের হার: কোহলির ওপর বাবর আজমের প্রতিশোধ

স্পোর্টস ডেস্ক: বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া দলকে অভিনন্দন জানিয়েছেন শচীন টেন্ডুলকার, বীরেন্দর শেবাগসহ অনেক ভারতীয়ই। অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের সদ্য সাবেক অধিনায়ক বাবর আজমও। তবে বাবরের অভিনন্দনবার্তায় রয়েছে ভিন্নমাত্রা।

বিশ্বকাপ জয়ের পর অস্ট্রেলিয়াকে অভিনন্দন জানিয়ে নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম স্টোরিতে বাবর আজম লিখেছেন, ‘অভিনন্দন ক্রিকেট অস্ট্রেলিয়া। ফাইনালে কী দাপুটে পারফরম্যান্স!’ পাকিস্তানের সাবেক এই অধিনায়কের অভিনন্দনবার্তাকে অনেকে বিরাট কোহলির প্রতি  প্রতিশোধ হিসেবে দেখছেন।

ঘটনাটি এক বছর আগের। গত বছরের নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরেছিল পাকিস্তান। সেদিন চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে অভিনন্দন জানিয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে কোহলি লেখেন, অভিনন্দন ইংল্যান্ড। তোমাদেরই প্রাপ্য। সঙ্গে একটি ‘থাম্বস আপ’-এর ইমোজিও জুড়ে দেন।

এলআরবি/এইচএক এক বছর আগে-পরের কোহলি-বাবরের স্টোরির পার্থক্য হচ্ছে, কোহলি ইংল্যান্ডের বিশ্বকাপ জেতার মুহূর্তের একটি ছবি জুড়ে দিয়েছিলেন। কিন্তু অস্ট্রেলিয়াকে বাবরের অভিনন্দনবার্তায় কোনো ছবি নেই, লেখাটা দেয়া হয়েছে কালো ব্যাকগ্রাউন্ডে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়