শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনায় নতুন বিধিমালা, উন্মুক্ত দরপত্রে নিয়োগ পাবে দেশি-বিদেশি অপারেটর ◈ হাসিনার নতুন পাসপোর্ট চেয়ে হাইকমিশনে ই-মেইল, নিশ্চিত হতে পারেনি ঢাকা ◈ ট্রাম্পের সোশ্যাল পোস্টের মাধ্যমে মোদির প্রশংসা প্রচারে মাসে ৭৫ হাজার ডলারে লবিং ফার্ম নিয়োগ ভারতের! ◈ ১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সফরসঙ্গী হচ্ছেন যারা ◈ প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারতকে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার চিঠি পাঠিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ শেখ হাসিনার পাসপোর্ট নবায়নের আবেদন হাস্যকর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও) ◈ দেশে নতুন পৌরসভা, দুই থানা ও দুই অধিদপ্তর গঠনের প্রস্তাব; বদলাচ্ছে এক থানার নাম ◈ রাশেদ খানের অভিযোগকে ষড়যন্ত্র দাবি করে বদদোয়া দিলেন জামায়াতের এমপি আমির হামজা (ভিডিও) ◈ শেখ হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন পররাষ্ট্র সচিব (ভিডিও) ◈ শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার বিষয়টি রাজনৈতিক ‘স্টান্টবাজি’: চিফ প্রসিকিউটর (ভিডিও)

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৩, ০৫:২৭ সকাল
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোচ চন্ডিকা হাতুরুসিংহের যোগ্য সহকারি খুঁজছে বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড

স্পোর্টস ডেস্ক: সর্বশেষ সাদা এবং লাল বলে ভিন্ন ভিন্ন প্রধান কোচের তত্ত্বে ছিল (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) বিসিবি। তবে এবার সেই জায়গা থেকে সরে এসেছে নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন বোর্ড। মূলত হাতুরুর চাওয়াতেই আবারও তিন ফরম্যাটের ক্রিকেটেই এক কোচের তত্ত্বে ফিরে যাচ্ছে বাংলাদেশ। সেক্ষেত্রে অবশ্য একজন সহকারী কোচ নিয়োগ দেবে বিসিবি। - ক্রিকফ্রেঞ্জি

হাতুরুর সহকারী হিসেবে কাজ করতে আগ্রহী বেশ কয়েকজনের সঙ্গে ইতোমধ্যেই আলোচনা করেছে বিসিবি। এরই মধ্যে প্রার্থীদের সংক্ষিপ্ত তালিকা তৈরির কাজও শেষ। আগামী মাসের শেষের দিকে সেই প্রার্থীরা সাক্ষাৎকার দিতে বাংলাদেশে আসবে।

এ প্রসঙ্গে পাপন বলেন, আমরা একজন সহকারী কোচও নিয়োগ দিবো, এই তালিকায় ৫জন আছে। এর মাঝে উপমহাদেশের ৩জন। তারা ২৫ ফেব্রুয়ারির তারিখের মাঝে দেশে এসে সাক্ষাৎকার দিবে।

এদিকে হাতুরুকে তিন ফরম্যাটের জন্য বাংলাদেশের প্রধান কোচ করা হয়েছে। তাই নিশ্চিতভাবেই বলা যায়, শ্রীধরন শ্রীরামের সঙ্গে চুক্তি বাড়াবে না বিসিবি। তবে গুঞ্জন আছে, শ্রীরামকে সহকারী কোচ হিসেবে দলের সঙ্গে রাখতে চায় বিসিবি। কিন্তু এই ভারতীয় কোচ তাতে রাজি না।

এদিকে আজই বাংলাদেশ দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন হাতুরুসিংহে। এর আগেও বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন হাতুরু। তাই এই পদে দ্বিতীয়বারের মতো দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি। গত ২০১৪ সালের মে মাসে প্রথমবারের মতো বাংলাদেশের কোচের দায়িত্ব পেয়েছিলেন তিনি। প্রথম মেয়াদে তিনি স্থায়ী হয়েছিলেন প্রায় ৩ বছর। 

এলআরবি/এইচএ

  • সর্বশেষ