শিরোনাম
◈ অব্যবস্থাপনায় শাহজালাল বিমানবন্দরে বাড়ছে ভোগান্তি ◈ কেন বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বঙ্গোপসাগর ◈ ৪৯তম বিশেষ বিসিএসে বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি  ◈ আমার বক্তব্য থেকে এক ফোটাও সরব না, দেশে আর কোনো স্বপ্ন নেই: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে মুখোমুখি সালমান মুক্তাদির ◈ ফারুকী-তিশার বিচ্ছেদ গুঞ্জন: ভিত্তিহীন বলছে সংশ্লিষ্টরা ◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৩, ১০:৪৬ দুপুর
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২৩, ১০:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ম্যানচেস্টার সিটির কাছে হেরে গেলো আর্সেনাল

ম্যানচেস্টার সিটি

স্পোর্টস ডেস্ক: আগের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে দুর্দান্ত জয় পাওয়া আর্সেনাল এবার ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে হালে পানি পেলো না। তবে জয় পাওয়ার লক্ষ্যে যার পরনাই লড়াই করেছে দলটি। তাতে শেষ রক্ষা হয়নি। চতুর্থ রাউন্ডের ম্যাচে ম্যানচেস্টার সিটির কাছে হেরেছে ইংলিশ প্রিমিয়ার লিগের টেবিল টপার আর্সেনাল। নাথান আঁকের একমাত্র গোলে গানারদের ১-০ গোলে হারিয়েছে সিটিজেনরা। -গোল ডটকম

ইতিহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মূল একাদশের বেশ কিছু ফুটবলারকে বিশ্রাম দিয়ে একাদশ গড়েন আর্সেনাল কোচ আর্তেতা। কিন্তু তারপরও শুরু থেকেই আক্রমনাত্বক ছিল গানাররা। বিশেষ করে বাম পাশে খেলা নতুন ফরোয়ার্ড লিয়ান্দ্রো ট্রোসার্ড বেশ ভুগিয়েছে সিটিকে। তবে বাধার দেয়াল হয়ে দাড়ান সিটি গোলরক্ষক স্টেফান ওর্তেগা। ম্যাচের সময় গড়ানোর সাথে সাথে আক্রমনের ধার বাড়ায় গার্দিওলার দল। ডি ব্রুইনা, হ্যালান্ডরা ব্যর্থ হলেও, ম্যানচেস্টারের ক্লাবটিকে এগিয়ে দেন ডিফেন্ডার আঁকে।  সম্পাদনা: এল আর বাদল

এলআরবি/এইচএ

  • সর্বশেষ