শিরোনাম
◈ আমার বক্তব্য থেকে এক ফোটাও সরব না, দেশে আর কোনো স্বপ্ন নেই: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে মুখোমুখি সালমান মুক্তাদির ◈ ফারুকী-তিশার বিচ্ছেদ গুঞ্জন: ভিত্তিহীন বলছে সংশ্লিষ্টরা ◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি ◈ নির্মাণকাজে সংকুচিত হচ্ছে চুনতি অভয়ারণ্যের হাতির চলার পথ, বাড়ছে ট্রেন সংঘর্ষের ঝুঁকি

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২২, ১১:১৪ দুপুর
আপডেট : ২৪ নভেম্বর, ২০২২, ০১:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফুটবল যারা বুঝে না তারাই মেসির সঙ্গে ম্যারাডোনার তুলনা করে: ম্যারাডোনা জুনিয়র

লিওনেল মেসি- দিয়েগো ম্যারাডোনা- ম্যারাডোনা জুনিয়র

স্পোর্টস ডেস্ক: বিশ্বের সেরা ফুটবলারদের শীর্ষে আর্জেন্টিনার লিওনেল মেসি। মেসির আগে এই তালিকায় ছিলেন আর্জেন্টিনার আরেক কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। দুইজনের মধ্যে সেরা কে? এই প্রশ্নের উত্তরে দিয়েগো ম্যারাডোনা জুনিয়র বলছেন, যারা মেসির সঙ্গে ম্যারাডোনাকে তুলনা করে তারা আসলেই ফুটবল বুঝে না। ফুটবল দেখেও না তারা। ভিন্ন দুই প্রেক্ষাপট থেকে দুইজনকেই সেরা মানছেন তিনি। এছাড়া সৌদি আরবের কাছে আর্জেন্টিনার হারে কষ্ট পেয়েছেন বলেও জানান ম্যারাডোনার ছেলে।  

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে ২-১ ব্যবধানে হারে লিওনেল মেসির দল। আলবেসিলেস্তেদের হয়ে একমাত্র গোলটি করেনই মেসি; পেনাল্টি থেকে। এই নিয়ে পঞ্চমবারের মতো বিশ্বকাপ খেলছেন তিনি, হতে পারেই এটিই শেষ বিশ্বকাপ। যেখানে শুরুতেই ব্যর্থ হয়েছেন পিএসজির এই ফরোয়ার্ড। অপরদিকে দিয়েগো ম্যারাডোনার নেতৃত্বে ১৯৮৬ সালে বিশ্বকাপ জিতে আর্জেন্টিনা।  

ম্যারাডোনার বিশ্বকাপ জেতার কৃতিত্ব থাকলেও মেসির সেটা হয়ে ওঠেনি। অপরদিকে ব্যক্তিগত অর্জনের দিক থেকে মেসি ঢের এগিয়ে। তাইতো ম্যারাডোনা জুনিয়র বলছেন, এই দুইজনের মধ্যকার তুলনা করে যারা, তারা ফুটবল বুঝে না।

ইতালির রেডিও মার্তেকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, মেসি ও আমার বাবার (ম্যারাডোনা) মধ্যকার তুলনা তারাই করে, যারা ফুটবল বুঝে না। ফুটবল দেখে না। আমরা এখানে ভিন্ন দুইটি গ্রহের কথা বলছি। যদিও আমি সরাসরি মেসির দিকেই আঙুল তুলতে পারি না। 

আর্জেন্টিনা হারায় কষ্ট পেয়েছেন বলেও জানান ম্যারাডোনা জুনিয়র। কখনো কখনো এমন হয় দাবি করে তিনি বলেন, ‘কিছু সময় ফুটবলে অনেক দুর্বল দলের কাছেও হারতে হয়। আমি মনে হয় না, আর্জেন্টিনা খুব হতাশ ছিল। বরং দলটি ভয় পেয়েছে। ফুটবল এমনই। আপনি যখন খেলা শেষ করতে পারবেন না, অনেক দুর্বল দলও আপনাকে টপকাবে।  সম্পাদনা: এল আর বাদল

এলআরবি/এইচএ

  • সর্বশেষ