শিরোনাম
◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের ◈ ভোটের পর নতুন সরকারের সম্ভাব্য চ্যালেঞ্জ আসলে কোনগুলো ◈ পে স্কেল বাস্তবায়নে সময় লাগবে, তবে সিদ্ধান্ত অপরিবর্তনীয়: সালেহউদ্দিন আহমেদ ◈ এস আলমের মামলায় ব্রিটিশ ল ফার্ম নিয়োগ, ঘণ্টায় ব্যয় দেড় লাখ টাকা ◈ নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান ◈ সরকারী আদেশে বিমানের নতুন এমডি হিসেবে দায়িত্ব নিলেন হুমায়রা সুলতানা

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২২, ০৮:৪৫ সকাল
আপডেট : ২৫ নভেম্বর, ২০২২, ১১:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আহত সৌদি ফুটবলারকে চিকিৎসার জন্য জার্মানি পাঠানো হলো 

ডিফেন্ডার ইয়াসির আল শাহরানি

স্পোর্টস ডেস্ক: কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে চমক সৃষ্টি করে সৌদি আরব। এমন ঐতিহাসিক জয়ের দিনে বিরাট বড় দুঃসংবাদ সৌদি শিবিরে। দলটির ডিফেন্ডার ইয়াসির আল শাহরানি মারাত্মক এক দুর্ঘটনার শিকার হয়েছেন।

আর্জেন্টিনার একটি আক্রমণ থামাতে গিয়ে নিজ দলের গোলরক্ষক আল ওয়াইসের সাথে সংঘর্ষে এই ফুটবলারের চোয়াল ও মুখের বাম দিকের হাড় ভেঙে গেছে। এছাড়াও মারাত্মক রক্তক্ষরণ হয়েছে এই ফুটবলারের। শঙ্কায় থাকা এই ফুটবলারকে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে জার্মানিতে পাঠিয়ে দেয়া হয়েছে। - দ্য গার্ডিয়ান 

এর আগে, কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে শুরুটা ছিল আর্জেন্টিনার। ম্যাচের ৯ মিনিটে মেসির পেনাল্টি গোলে এগিয়ে যায় শিরোপা প্রত্যাশী আর্জেন্টিনা। মুহূর্মুহু আক্রমণ করে গোলের দেখা পেলেও বারবার অফসাইডের বাধায় গোল বাতিল হয় আলবিসেলেস্তেদের। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা।

বিরতির পর শুরুতেই কাউন্টার অ্যাটাক থেকে সৌদিকে ম্যাচে ফেরান সালেহ আল শেহরির। দুর্দান্ত শটে আর্জেন্টিনা গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজকে বোকা বানিয়ে গোল করেন শেহরি। ম্যাচের ৫৩ মিনিটে আল দেওসেরির দুর্দান্ত বাঁকানো শটে আর্জেন্টিনার জালে ফের বল জড়ালে ২-১ গোলের ব্যবধানে এগিয়ে যায় সৌদি আরব। সম্পাদনা: এল আর বাদল

এলআরবি/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়