শিরোনাম
◈ ডিসেম্বরের মধ্যে পান্থকুঞ্জে এক্সপ্রেসওয়ের র‍্যাম্প চালুর নির্দেশ ◈ দেশে ৩৭ শতাংশের বেশি ভবন অগ্নিঝুঁকিতে ◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২২, ০৩:৪৯ দুপুর
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২২, ০৪:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হতাশা নিয়ে বাংলাদেশে এসেছেন ভারতীয় ক্রিকেটার তানিয়া

ভারতীয় ক্রিকেটার তানিয়া

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশে নারী এশিয়া কাপ খেলতে আসার আগে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ইংল্যান্ডে সফরে গিয়েছিলো ভারত। সেখানেই লন্ডনের ম্যারিয়ট হোটেল থেকে ভারতীয় নারী ক্রিকেটার তানিয়া ভাটিয়ার বেশ কিছু জিনিসপত্র হারানো যায়। যদিও তার হারিয়ে যাওয়া জিনিসপত্র উদ্ধারে হোটেল কর্তৃপক্ষের উদাসীনতার অভিযোগ করেছেন এই নারী ক্রিকেটার। আজকের পত্রিকা

হোটেল কর্তৃপক্ষের প্রতি নিজের আহবান তুলে ধরে সামাজিক যোগযোগ মাধ্যমে একটি পোস্টে তানিয়া বলেন, আমি হোটেল ম্যানেজমেন্টের পক্ষ থেকে এখনো কিছু জানতে পারিনি। এটা ভীষণ হতাশাজনক। আমার ঘর থেকে যে জিনিসগুলো চুরি হয়েছে, সবগুলো আমার কাছে অনেক মূল্যবান এবং গুরুত্বপূর্ণ। চুরি হওয়ার পর থেকে কোনো পদক্ষেপ কি নেওয়া হয়েছে? একটা আপডেট পেলে ভালো লাগত।

এছাড়া নিজের জিনিসপত্র হারিয়ে যাওয়ার দিনেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তানিয়া লিখেছিলেন, ম্যারিয়ট হোটেল লন্ডন মায়ডা ভেল ম্যানেজমেন্টের কাজে হতাশ। কেউ আমার ঘরে এসে আমার ব্যাগ চুরি করে নিয়ে গেল। ব্যাগে ক্যাশ, কার্ড, ঘড়ি ও অলংকার ছিল। ভীষণ অনিরাপদ।

ইংল্যান্ডে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলে ভারতীয় নারী দল। টি-টোয়েন্টি সিরিজ হারলেও ওয়ানডে সিরিজে ইংলিশদের হোয়াইটওয়াশ করেছে ভারতীয় নারী দল। চুরি হওয়া জিনিসের এখনো কোনো আপডেট পাননি তিনি। সেই আক্ষেপ নিয়েই বাংলাদেশে এশিয়া কাপ খেলতে এসেছেন তানিয়া। রিপোর্ট: মাকসুদ রহমান

  • সর্বশেষ