শিরোনাম
◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী ◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের ◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২২, ১১:৪১ দুপুর
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২২, ১১:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ থাইল্যান্ড  

নারী টি২০ বিশ্বকাপ

মাকসুদ রহমান: আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাছাই পর্বে প্রথম সেমিফাইনালে শুক্রবার রাত ৯টায় থাইল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এর আগে বিকাল ৫টায় প্রথম সেমিফাইনালে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে জিম্বাবুয়ে। ক্রিকইনফো

এছাড়াও পঞ্চম স্থান নির্ধারণী খেলায় বিকাল পাঁচ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে লড়বে স্কটল্যান্ড আর সপ্তম স্থান নির্ধারণী খেলায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি। 

বাছাই পর্বে নিজেদের প্রথম দুই খেলায় আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডকে হারিয়ে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছিলো বাংলাদেশ। অপর দিকে থাইল্যান্ড স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে টুর্নামেন্ট শুরুর পর নিজেদের দ্বিতীয় খেলায় জিম্বাবুয়ের কাছে হেরে হোচট খায়। পরে নিজেদের তৃতীয় ও শেষ খেলায় পাপুয়া নিউগিনিকে ১২ রানে হারিয়ে বি গ্রুপ থেকে রানার আপ হয়ে সেমিফাইনাল নিশ্চিত করে থাইল্যান্ড।  গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক জ্যোতি। 

ব্যাটিংয়ে নেমে ইনিংসের চতুর্থ ওভারেই দলীয় ২০ রানে ওপেনার শামিমা সুলতানার উইকেট হারায় বাংলাদেশ। ১৭ বল খেলে মাত্র ১০ রান করেন তিনি। দ্বিতীয় উইকেটে ৯৯ বলে ১৩৮ রানের অবিচ্ছেদ্য জুঁটি গড়েন অধিনায়ক জ্যোতি ও মুর্শিদা খাতুন। এতে নির্ধারিত ২০ ওভারে ১ উইকেটে ১৫৮ রান করে বাংলাদেশ। ৬৪ বলে ৯টি চারের মারে ৭৭ রানের অপরাজিত থাকেন মুর্শিদা আর ৪০ বলে একটি ছক্কা ও ৬টি চারের মারে ৫৬ রানের অপরাজিত ইনিংস খেলেন নিগার সুলতান জ্যোতি। এদিন উভয় ব্যাটারই তাদের টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক হাকান।

জবাবে ব্যাটিংয়ে নেমে মাত্র ১২ রানেই তিন উইকেটে হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে যুক্তরাষ্ট্র। তবে চতুর্থ উইকেটে ৯৫ বলে ৯১ রানের অবিচ্ছেদ্য জুঁটি গড়েন সিন্দু শ্রীহার্শা ও লিসা রামজিত। ৭১ বলে ৭৪ রানে অপরাজিত থাকেন মার্কিন অধিনায়ক শ্রীহার্শা।

  • সর্বশেষ